রবিবার । নভেম্বর ১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ভেনেজুয়েলার সেনাবাহিনীর হামলায় কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠীর কয়েকজন নিহত

ভেনেজুয়েলার সেনাবাহিনীর হামলায় কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠীর কয়েকজন নিহত

Image

ভেনেজুয়েলার সেনাবাহিনীর হামলায় দেশটির সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফান্ডারেডেস নামের একটি এনজিওর পরিচালক হাভিয়ের তারাজোনা এএফপিকে জানান, শুক্রবার ভেনেজুয়েলার সেনাবাহিনী দেশটির ভূখণ্ডে অবস্থানরত কলম্বিয়ার ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) বিদ্রোহীদের একটি শিবিরে হামলা চালায়।

তারাজোনার দাবি, কয়েক দশক ধরে সমাজতান্ত্রিক শাসনের অধীনে থাকা ভেনেজুয়েলায় গত জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশটির সেনাবাহিনী ভেনেজুয়েলার অভ্যন্তরে অবস্থানরত ইএলএন বিদ্রোহীদের ওপর হামলা চালাল।

বেসরকারি ওই সংস্থাটি একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ভেনেজুয়েলার আপুরে রাজ্যের প্রত্যন্ত একটি এলাকায় মাটিতে পড়ে থাকা কয়েকটি মরদেহ, উপড়ে পড়া গাছ এবং বিদ্রোহীদের একটি শিবিরের ধ্বংসাবশেষ দেখা যায়।

তারাজোনা জানান, সংস্থাটির এক কর্মী ঘটনাস্থলের ভিডিও দেখে অন্তত নয়টি মরদেহ শনাক্ত করেছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে এএফপির পক্ষ থেকে ভেনেজুয়েলা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

২০১৬ সালে কলম্বিয়ার সরকার ও ফার্ক গেরিলা বাহিনীর মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের পর থেকে লাতিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিতি পেয়েছে ইএলএন।

কলম্বিয়া ও ভেনেজুয়েলার মধ্যে দুই হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সীমান্তবর্তী এলাকায় অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীও সক্রিয় রয়েছে। এর মধ্যে রয়েছে ফার্কের সেই বিদ্রোহী অংশগুলো, যারা ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছিল। 

বর্তমানে এসব গোষ্ঠী মাদক পাচার, বিশেষ করে কোকেনের ব্যবসা এবং অবৈধ খনির নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত।

দীর্ঘদিন ধরে কলম্বিয়ার রাজধানী বোগোতার সরকার অভিযোগ করে আসছিল, বামপন্থী ভেনেজুয়েলা কলম্বিয়ার বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় দিয়ে আসছে।

তবে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে ভেনেজুয়েলা ট্রাম্প প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের মধ্যে পরিচালিত হচ্ছে। দেশটির বিপুল তেলসম্পদ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

মানবাধিকারকর্মী ও সামরিক বিষয়ক বিশেষজ্ঞ রোসিও সান মিগেল জানান, শুক্রবারের সেনা হামলার খবর স্থানীয় বাসিন্দারাই প্রথম বিষয়টি জানান। তাদের ধারণা, ওই হামলায় ইএলএনের আরও অন্তত ১০ জন যোদ্ধা নিহত হয়ে থাকতে পারেন।

Releated Posts

মিডিয়া রান ২০২৬ এ যুক্ত হলো ছুটি গ্রুপ, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর হাতিরঝিলে

মিডিয়া রান ২০২৬ এ যুক্ত হলো ছুটি গ্রুপ, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর হাতিরঝিলে

রান ফর ক্লিন এয়ার এ স্লোগান নিয়ে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর রাজধানীর…

নভেম্বর ১, ২০২৬
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

✒️বাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।  তিনি বলেছেন, ‘দেশের জনসংখ্যার…

নভেম্বর ১, ২০২৬
পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন

পরিবার পরিকল্পনা জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বছরব্যাপী প্রচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির মাধ্যমে…

নভেম্বর ১, ২০২৬
পার্সেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন শুল্ক কার্যকর

পার্সেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন শুল্ক কার্যকর

 চীন থেকে আসা বিপুলসংখ্যক ছোট পার্সেলের প্রবাহ নিয়ন্ত্রণে রোববার থেকে নতুন হ্যান্ডলিং ফি চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।…

নভেম্বর ১, ২০২৬
মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নেমেছে রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তারা মিরপুর-১০…

নভেম্বর ১, ২০২৬
শিশুর আগামী নির্মাণের নেপথ্যে যে দায়

শিশুর আগামী নির্মাণের নেপথ্যে যে দায়

✒️ শায়খ আহমাদুল্লাহ শিশুরা আগামীর পৃথিবী। তাদের সঠিকভাবে গড়ে তোলার মধ্যেই নিহিত একটি সুন্দর ভবিষ্যৎ সম্ভাবনা। এই ভবিষ্যৎ নির্মাণের…

নভেম্বর ১, ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো রাজকে

৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো রাজকে

সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার কমতি নেই শরিফুল রাজের। তবে কাজের ব্যস্ততার মধ্যেই এবার তার বিরুদ্ধে উঠেছে চুক্তি লঙ্ঘনের…

নভেম্বর ১, ২০২৬
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে শিরোপা হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। তবে সেই হারের ক্ষত পুরোপুরি…

নভেম্বর ১, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে গতকাল শনিবার স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি…

নভেম্বর ১, ২০২৬