রবিবার । নভেম্বর ১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

Image

✒️বাসস

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, ‘দেশের জনসংখ্যার কাঠামোতে সবচেয়ে বড় অংশ হচ্ছে যুবসমাজ। এটিকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ। এটি দেশের জন্য একটি বড় সম্পদ ও সুযোগ। এই বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নিঃসন্দেহে সাফল্য অর্জন করা সম্ভব হবে।’

তিনি আজ জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার কথা। এ জন্য প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ, এই সময়ে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে, যাতে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।’

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে দেশের যুবসমাজ। তারাই ভবিষ্যতের প্রধান চালিকাশক্তি এবং ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও তাদের হাতেই।’

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে যুবসমাজকে কর্মমুখী করতে হবে। তাদের হাতে উৎপাদনের চালিকাশক্তি তুলে দিতে হবে। শুধু রাজনৈতিক বিপ্লব বা পরিবর্তনের মধ্য দিয়ে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, একই সঙ্গে দেশকে নির্মাণও করতে হয়।

এ সময় রাষ্ট্রপতি যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান ও কার্যক্রমের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

দেশ ও যুবসমাজের উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, যুবকদের সামনে নিয়ে আসতে হবে। দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রধান ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সবক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। দেশের উন্নয়ন এবং যুবসমাজের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না।

Releated Posts

মিডিয়া রান ২০২৬ এ যুক্ত হলো ছুটি গ্রুপ, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর হাতিরঝিলে

মিডিয়া রান ২০২৬ এ যুক্ত হলো ছুটি গ্রুপ, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর হাতিরঝিলে

রান ফর ক্লিন এয়ার এ স্লোগান নিয়ে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর রাজধানীর…

নভেম্বর ১, ২০২৬
পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন

পরিবার পরিকল্পনা জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বছরব্যাপী প্রচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির মাধ্যমে…

নভেম্বর ১, ২০২৬
পার্সেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন শুল্ক কার্যকর

পার্সেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন শুল্ক কার্যকর

 চীন থেকে আসা বিপুলসংখ্যক ছোট পার্সেলের প্রবাহ নিয়ন্ত্রণে রোববার থেকে নতুন হ্যান্ডলিং ফি চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।…

নভেম্বর ১, ২০২৬
মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নেমেছে রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তারা মিরপুর-১০…

নভেম্বর ১, ২০২৬
শিশুর আগামী নির্মাণের নেপথ্যে যে দায়

শিশুর আগামী নির্মাণের নেপথ্যে যে দায়

✒️ শায়খ আহমাদুল্লাহ শিশুরা আগামীর পৃথিবী। তাদের সঠিকভাবে গড়ে তোলার মধ্যেই নিহিত একটি সুন্দর ভবিষ্যৎ সম্ভাবনা। এই ভবিষ্যৎ নির্মাণের…

নভেম্বর ১, ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো রাজকে

৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো রাজকে

সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার কমতি নেই শরিফুল রাজের। তবে কাজের ব্যস্ততার মধ্যেই এবার তার বিরুদ্ধে উঠেছে চুক্তি লঙ্ঘনের…

নভেম্বর ১, ২০২৬
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে শিরোপা হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। তবে সেই হারের ক্ষত পুরোপুরি…

নভেম্বর ১, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে গতকাল শনিবার স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি…

নভেম্বর ১, ২০২৬
গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিতে একজনের মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো পরিবার

গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিতে একজনের মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো পরিবার

ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে শনিবার স্থানীয়…

নভেম্বর ১, ২০২৬