শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • দরকার হবে না ক্যাশ আউট, সব প্রতিষ্ঠানে আন্তলেনদেন

দরকার হবে না ক্যাশ আউট, সব প্রতিষ্ঠানে আন্তলেনদেন

Image

২০২৭ সালের জুলাইয়ের মধ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান আন্তলেনদেনের আওতায় আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 

ঢাকার একটি হোটেলে সোমবার অনলাইন লেনদেনসংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই সম্ভাবনার কথা জানান।

গভর্নর বলেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এটি সম্ভব হতে পারে। সব ব্যাংক, এমএফএস (মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেস), আর্থিক প্রতিষ্ঠান, বীমা কম্পানিসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তলেনদেন ব্যবস্থা চালু হবে।

অনলাইনে সব লেনদেন তাত্ক্ষণিক সম্পন্ন হওয়ায় নগদ অর্থের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ জন্য ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে। সেই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় এদিন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করে গেটস ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘মোজোলুপ’। চুক্তি সইয়ের অনুষ্ঠানে সশরীরে কোনও প্রতিনিধি আসেননি গেটস ফাউন্ডেশন ও ‘মোজোলুপ’ থেকে।

এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে গভর্নর বলেন, নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ‘ভার্চুয়ালি’ হয়েছে। এই প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ কার কাছে থাকবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। তবে সরকারি-বেসরকারি উদ্যোগে এটি হতে পারে বলে আভাস মিলেছে অনুষ্ঠানে। ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ: আনভেইলিং ইনক্লুশন অপারচুনিটিজ’ শিরোনামে এ অনুষ্ঠান হয়।

আহসান এইচ মনসুর বলেন, লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনের বিকল্প নেই। আর এ জন্য আন্তলেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে।

নগদ অর্থের লেনদেন কমিয়ে আনতে মোবাইল ব্যাংকিং, ‘বিনিময়’ ও সর্বশেষ কিউআর কোড এনেছিল বাংলাদেশ ব্যাংক। মোবাইল ব্যাংকিং ছাড়া কোনওটির তেমন প্রচলন দেখা যায়নি।

এমনকি মোবাইল ব্যাংকিং সেবাদাতাদের মধ্যে আন্তলেনদেন করতে চলতি বছরে ‘ইন্টারঅপারেবল’ পেমেন্ট সিস্টেম চালু করে বাংলাদেশ ব্যাংক। তাতেও সাড়া পাওয়া যায়নি।

‘বিনিময়’ ব্যবস্থা আগের সরকারের নির্দেশে হওয়ার যুক্তি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের নিযুক্ত গভর্নর তা বাতিল করে দেন। রিকশাওয়ালা, মুচি, দোকানদার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মতো প্রান্তিক পর্যায়ের ব্যক্তিদের অনলাইন লেনদেনের আওতায় আনতে সর্বশেষ কিউআর কোড ব্যবস্থা চালু করেছিল বাংলাদেশ ব্যাংক।

শুরুতে অনেক ঢাকঢোল পিটিয়ে সভা-সেমিনার করলেও তাতে সারা মেলেনি কোনও পর্যায় থেকে। এমনকি ইন্টারঅপারেবল লেনদেনে নিজেদের সম্পৃক্ত করেনি গেটস ফাইন্ডেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকের বিকাশ।

নতুন লেনদেন ব্যবস্থা প্রতিষ্ঠায় গেটস ফাউন্ডেশনের অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে গেটস ফাউন্ডেশনের ইনক্লুসিভ ফাইন্যানশিয়াল সিস্টেমসের বাংলাদেশ কান্ট্রি লিড ন্সিগ্ধা আলী বলেন, গেটস ফাউন্ডেশন শুধু অর্থায়ন করে। কোনও প্রতিষ্ঠানের পরিচালনাগত বিষয়ে ও নীতিনির্ধারণীতে হস্তক্ষেপ করে না। বিকাশ হয়তো ব্যাবসায়িকভাবে দেখেছে এটি লাভজনক হবে না। তাই তারা প্ল্যাটফর্মটিতে অংশ নেয়নি।

একই বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইন্টারঅপারেবল সিস্টেম চালু করা হলেও সফল হয়নি, কারণ অনেক প্রতিষ্ঠান এখনও এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে না।

গভর্নর বলেন, গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক একটি নতুন ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে সব ধরনের লেনদেন ক্যাশলেস করা সম্ভব হবে। আমাদের পুরো লেনদেন ব্যবস্থাকে ক্যাশলেস হিসেবে গড়ে তুলতে হবে।

আইইপিএসের মাধ্যমে আন্তলেনদেনে গ্রাহক পর্যায়ে খরচ কমিয়ে আনতে ভর্তুকি বা প্রণোদনা দেওয়ার বিষয়টি আলোচনায় উঠলে বাংলাদেশ ব্যাংকের পরিচালক শারাফত উল্লাহ খান বলেন, প্রতিযোগিতা বাড়লে খরচ কমে আসবে। পাশাপাশি কোনও ‘সাবসিডি’ দেওয়া যায় কি না তা ভাবা যেতে পারে।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬