বুধবার । আগস্ট ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • এরশাদ উল্লাহ নয়, বাবলাই ছিল টার্গেট — পুলিশ

এরশাদ উল্লাহ নয়, বাবলাই ছিল টার্গেট — পুলিশ

Image

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগের সময় গুলির ঘটনাকে পরিকল্পিত মনে করছে পুলিশ।

এ ঘটনায় সরোয়ার হোসেন বাবলা নামের যে ব্যক্তি মারা গেছেন তাকে ‘টার্গেট’ করেই বিএনপি নেতা এরশাদ উল্লাহর জনসংযোগে গুলি করা হয়েছে বলে ধারণা চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি কমিশনারের।

বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালে সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, “প্রাথমিক অনুমানে যেটা মনে হচ্ছে, এরশাদ সাহেব তাদের টার্গেটে ছিলেন না। টার্গেট ছিল সরোয়ার বাবলা, তিনি মারা গেছেন।”

তিনি বলছেন, “এ ঘটনা কারা ঘটাতে পারে আমাদের প্রাথমিক অনুমান আছে। এটা মামলা হবে, তদন্ত হবে। প্রাথমিকভাবে কিছু অনুমান করেছি। কারা করেছে ঘটনাটা। তাৎক্ষণিকভাবে যেটা বলব, এরশাদ উল্লাহ টার্গেট ছিলেন না। সরোয়ার বাবলা টার্গেট ছিলেন। কারণ আমরা যেটা শুনলাম, গুলি করে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।”

সিএমপি কমিশনের বলেন, এটা সরোয়ার বাবলার এলাকা ছিল। বাইরে থেকে এসে হামলা করেছে। এরশাদ উল্লাহ এখানে এসেছেন, নামাজ পড়েছিলেন। সরোয়ারের বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী পূর্ব মসজিদের কাছে জনসংযোগের সময় গুলি ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।

তাদের অনন্যা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরোয়ারের মৃত্যু হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমীরুল ইসলাম জানান।

নিহত সরোয়ার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ইদানিং তিনি নিজেকে বিএনপি কর্মী দাবি করতেন। আর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইরফানুল হক শান্ত ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। গুলিবিদ্ধ আমিনুল হক ও মর্তুজা হকও বিএনপির রাজনীতিতে জড়িত।

চট্টগ্রাম মহানগর বিএনপির রাজনীতিতে যুক্ত এক নেতা বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ চালিতাতলী পূর্ব মসজিদে মাগরিবের নামাজ পড়ে জনসংযোগ শুরু করেন।

“তখন তার সঙ্গে থাকা সরোয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় পাশে থাকা এরশাদ উল্লাহ এবং অন্যরা গুলিবিদ্ধ হন।”
এটি বিএনপি বা সহযোগী সংগঠনগুলোর ‘নিজেদের মধ্যে কোনো ঘটনা নয়’ বলে ওই বিএনপি কর্মীর দাবি।

চলতি বছরের ৩০ মার্চ চকবাজার থানার চন্দনপুরা এলাকায় প্রাইভেট কারকে ধাওয়া করে গুলি করা হয়। চালকের পাশের আসনে বসা ছিলেন সরোয়ার। সেদিন গুলিতে মারা যান বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ।

ওই ঘটনায় ‘মূল টার্গেট’ ছিলেন সরোয়ার। সেদিন কৌশলে পালিয়ে যান তিনি।

সেদিন নিহত আবদুল্লাহর মা রাশেদা বেগম জানিয়েছিলেন, ওই ঘটনার কয়েক মাস আগে তার ছেলের পায়ে গুলি করেছিল ‘সাজ্জাদের অনুসারীরা’। তখনও সরোয়ারকে ‘বাঁচাতে গিয়ে’ আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “এ ঘটনার মূল কুশীলবদের অনেকে জেলে আছেন। দেশের বাইরে থেকেও ইন্ধন আসতেছে। আপনারা জানেন বাকলিয়ায় জোড়া খুনের ঘটনায় অনেকে গ্রেপ্তার হয়েছে, হাতিয়া থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। একজন সস্ত্রীক জেলে আছে।

যারা ঘটনা ঘটায় তারা রিমোর্ট এলাকায় পালিয়ে যায়। হোন্ডা নিয়ে এসে ঘটনা ঘটিয়ে আবার চলে যায়। দুর্গম এলাকায় আমিসহ অভিযানে গিয়েছিলাম।”

জনসংযোগে যাওয়া আগে এরশাদ উল্লাহ তার কার্যালয়ে গিয়েছিলেন বলেছেন সিএমপি কমিশনার হাসিব।

তিনি বলেন, “উনি আমার অফিসে এক ঘণ্টা গল্প করে সাড়ে ৪টায় বের হয়েছিলেন। এখানে আসবেন, সেটা বলেননি।

নির্বাচনের আগে এ ধরনের ঘটনা ‘শিক্ষনীয়’

সিএমপি কমিশনার বলেন, “নিঃসন্দেহে নির্বাচনের আগে এমন একটা ঘটনা…আমাদের শুরুটা ভালো ছিল না, এটা নি:সন্দেহে বলা যায়।

“এ ঘটনা থেকে আমরা শিক্ষা নিব। সব দলকে বলব নির্বাচনি প্রচারণার ২৪ ঘন্টা আগে স্থানীয় থানা ও এসবিকে জানাতে হবে। আমরা নিরাপত্তা ব্যবস্থা নিব “

Releated Posts

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির…

আগস্ট ২৫, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (Operation & Maintenance) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান Sub…

আগস্ট ২৫, ২০২৬
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে…

আগস্ট ২৫, ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান…

আগস্ট ২৫, ২০২৬
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,…

আগস্ট ২৫, ২০২৬
দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…

আগস্ট ২৫, ২০২৬
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, ‘যেসব গণমাধ্যম…

আগস্ট ২৫, ২০২৬
দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা

দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক…

আগস্ট ২৫, ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন…

আগস্ট ২৪, ২০২৬