বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, গোপনে চুক্তি করা নয়: রিজভী

অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, গোপনে চুক্তি করা নয়: রিজভী

Image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, ‘চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া ভয়ংকর আকার ধারণ করেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আপনার সরকার কী ব্যবস্থা নিয়েছে? আপনার সরকার এসব দিকে নজর না দিয়ে শেখ হাসিনার মতো গোপনে চুক্তি করছে। বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করা জন্য তো আপনাকে ক্ষমতায় বসানো হয়নি।’

আজ রোববার পটুয়াখালীর এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ‘মানুষ বাঁচতে চায়, দুই বেলা খাবারের নিশ্চয়তা চায়। আপনার সেদিকে নজর নেই। বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। কৃষকেরা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। কেউ চাল কিনলে আলু কিনতে পারছে না। নিম্ন আয়ের মানুষ ও কৃষককে বাঁচিয়ে জনবান্ধব সরকারের পরিচয় দিন।’

রুহুল কবীর রিজভী বলেন, অতীতের ভুলগুলো সংশোধন করে দেশের সামনে নতুন পথ তৈরির সুযোগ এসেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করার সুযোগ এসেছে।

অন্তর্বর্তী সরকার প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিদ্যুৎ কোম্পানি আদানির সঙ্গে চুক্তি করেছিলেন ভারত যাতে তাঁকে ক্ষমতায় টিকিয়ে রাখে। শেখ হাসিনা দেশের স্বার্থে কোনো চুক্তি করেননি। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সঙ্গে বহু গোপন চুক্তি করেছেন। এখন দেখি ডক্টর ইউনূস সাহেবের আমল। দেশের স্বার্থে বিদেশি কোম্পানির সঙ্গে অবশ্যই চুক্তি হবে। কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে দুর্বল করে দিতে তো কোনো চুক্তি হতে পারে না।’

এ প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘এখন শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি কোম্পানির হাতে দেওয়া হয়েছে। তাহলে কাদের সঙ্গে চুক্তি করেছেন? কীভাবে শর্তগুলো করা হয়েছে? এগুলো দেশের মানুষের অবশ্যই জানার অধিকার আছে। এসব তৎকালীন সরকার শেখ হাসিনাও গোপনে করতেন। এসব গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর, নদীবন্দর যদি বিদেশির হাতে চলে যায়, তাহলে তো দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।’

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। গোপনে চুক্তি করা নয়। আপনি এসব বিষয়ে নজর দিন। দেশের জনগণ এসব আর ভালোভাবে গ্রহণ করছে না। কেন দেশে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এসব বিষয় নিয়ে কিন্তু এখন মানুষের মনে নানা প্রশ্ন উঠছে।’

বিএনপির নেতারা জানান, পটুয়াখালী সদর উপজেলার এক গ্রামে অসচ্ছল আবদুল গনি জমাদ্দার (৭০) ও তাঁর স্ত্রী মমতাজ বেগম (৫০) দীর্ঘদিন ধরে অনাহারে–অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর অসচ্ছল ওই পরিবারের পাশে দাঁড়াতে রুহুল কবির রিজভীকে পটুয়াখালীতে পাঠান।

এ সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’–এর আহ্বায়ক আতিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬