মঙ্গলবার । নভেম্বর ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • চকবাজার হত্যাচেষ্টা মামলায় তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

চকবাজার হত্যাচেষ্টা মামলায় তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

Image

রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক মামলার চার্জশিটে স্বাক্ষর করেছেন। এরপর আদালত বাদীর উপস্থিতিতে চার্জশিট গ্রহণের জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে চলতি বছরের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামি হলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চকবাজার মডেল থানার বকশিবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সংগঠনের লোকজন আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মামলার বাদী ফজলুর করিমের ওপর আসামিরা হামলা চালায়। আসামিদের হামলায় মামলার বাদী আহত হন।

এ ঘটনায় গত বছরের ২৬ অক্টোবর ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন।

Releated Posts

ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ 

ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ 

✒️মোশতাক আহমদ  রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে…

নভেম্বর ৯, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার…

নভেম্বর ৯, ২০২৬
বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট…

নভেম্বর ৯, ২০২৬
নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড

নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। বেলা…

নভেম্বর ৯, ২০২৬
এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ কিছুটা কমায় নতুন সপ্তাহের শুরুতে এশিয়ার…

নভেম্বর ৯, ২০২৬
পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতি, তুরস্ক থেকে পর্যটক আকর্ষণ এবং দেশের পর্যটন শিল্পে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ট্যুরিজম…

নভেম্বর ৮, ২০২৬
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের…

নভেম্বর ৮, ২০২৬
মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২৮ রান করেছে ওয়েস্ট…

নভেম্বর ৮, ২০২৬
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার…

নভেম্বর ৮, ২০২৬