সোমবার । এপ্রিল ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

Image

বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

রায়ে আদালত বলছেন, আপিল বিভাগের রায়টি একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এ রায়টি সম্পূর্ণরূপে বাতিল করা হলো।

রায়ে আপিল বিভাগ বলেন, সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছদ ২ (ক)-এর নির্দলীয় সরকার সম্পর্কিত বিধানবলী, যা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের ৩ ধারায় সন্নিবেশিত হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে তা পুনরুজ্জীবিত ও পুনর্বহাল করা হলো। নির্দলীয় সরকার সম্পর্কিত বিধানাবলী কেবলমাত্র ভবিষ্যৎ প্রয়োগ যোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ বিচারপতি হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। 

এর আগে, সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়।

Releated Posts

সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা বিএনপির

সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। আজ সোমবার (২০ এপ্রিল) মনোনীত…

এপ্রিল ২০, ২০২৬
ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট…

এপ্রিল ২০, ২০২৬
ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া

ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া

✒️॥ তিনা খানম ও কালাম আজাদ ॥ ৮৫ বছরের রোকেয়া বেগম। বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের…

এপ্রিল ২০, ২০২৬
প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন 

প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন 

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন। নির্বাচনী নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজ জেলা বগুড়ায় এলেন তিনি।…

এপ্রিল ২০, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ার পথে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ার পথে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার পথে রওনা হয়েছেন। আজ ভোর ৬টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর…

এপ্রিল ২০, ২০২৬
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

 ✒️বাসস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও…

এপ্রিল ১৯, ২০২৬
আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী সপ্তাহে হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: আল জাজিরা

আগামী শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি নিরাপত্তা…

এপ্রিল ১৯, ২০২৬
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে হাজার…

এপ্রিল ১৯, ২০২৬
আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফের) সঙ্গে ঋণচুক্তির মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ…

এপ্রিল ১৯, ২০২৬
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল - crd.news