শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • আমরা যেন ভুলে না যাই জুলাইয়ে আমাদের সন্তানেরা কেন প্রাণ দিয়েছে- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আমরা যেন ভুলে না যাই জুলাইয়ে আমাদের সন্তানেরা কেন প্রাণ দিয়েছে- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Image

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যেন কোনদিনও ভুলে না যাই যে, জুলাইয়ে আমাদের সন্তানেরা, ভাই-বোনেরা, দেশের আপামর জনসাধারণ নির্ভীকচিত্তে প্রাণ দিয়েছে; কারণ তারা পরিবর্তন চেয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পরিবর্তন আনার একটা সুযোগ পেয়েছি। দল মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে সেই সুযোগ কাজে লাগাতে হবে।
আজ রংপুর শিল্পকলা একাডেমির সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত রালী শেষে উপদেষ্টা এসব কথা বলেন। বর্ণাঢ্য এই রালী রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমির সামনে শেষ হয়। নির্বাচন ও গণভোটের প্রচারণায় নিয়েজিত ভোটের গাড়ির কার্যক্রম এসময় চলমান ছিল।
উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ’-তে ভোট দিলে আমরা বারোটা জিনিসে পেয়ে যাব। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকারকে আপনারা এক অর্থে বাধ্য করবেন, সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন এনে বিচার বিভাগকে স্বাধীন করতে; প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে; তত্ত্বাবধায়ক সরকার আনতে, নিজেদের অধিকার বাড়াতে। তিনি বলেন, এগুলোতে না বলার কোন কারণ দেখতে পাচ্ছি না।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে রাজনীতিতে একটা ভারসাম্য আসবে। রাজনৈতিক ভারসাম্য আসলে কাউকে আর দেশ ছেড়ে পালাতে হবে না, কারণ কেউই আর ভূয়া নির্বাচন দিতে পারবে না। দলের ভেতরেও গণতান্ত্রিক চর্চা হবে। রাষ্ট্রপতি জাতির অভিভাবকের মতো। দেশের প্রয়োজনে তাকে দল মত নির্বিশেষে ভূমিকা পালন করতে হয়। তাই এখানের ক্ষমতার ভারসাম্য প্রয়োজন।
রালীতে এসময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বিভাগীয় পুলিশ কমিশনার, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬