রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • কপিরাইট মামলায় স্বস্তি পেলেন এ আর রহমান

কপিরাইট মামলায় স্বস্তি পেলেন এ আর রহমান

Image

‘পোন্নিয়িন সেলভান ২’ এর ‘ভীরা রাজা ভীরা’ গান নিয়ে অস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন মামলা করেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফয়াজ ওয়াসিফুদ্দিন দাগা।

অবশেষে সেই মামলায় স্বস্তি পেলেন এ আর রহমান। এ আর রহমান বিরুদ্ধে পূর্বের একক বেঞ্চের দেওয়া অন্তর্বর্তী আদেশ আজ সকালে স্থগিত করেছেন দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে সংগীত পরিচালককে ২ কোটি রুপি আদালতে জমা রাখতে হবে বলে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়, এ আর রহমানের ‘ভীরা রাজা ভীরা’ গানটি নাসির ফয়াজুদ্দিন দাগার ও তার ভাই জহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিব স্তুতি’ থেকে চুরি করেছেন রহমান। গানটির লিরিক্স আলাদা হলেও তাল, বিট ও সুর আসল গানের সঙ্গে হুবহু মিলে যায়।  

চলতি বছরের ২৫ এপ্রিল দিল্লি হাইকোর্টের একক বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে অভিযোগ গ্রহণ করে বলেছিল, গানের স্বর, ভাব ও শ্রুতিগত প্রভাব একই রকম। ফলে দাগর ভ্রাতৃদ্বয়ের নাম গানটিতে ক্রেডিট দিতে হবে।

এ ছাড়া, প্রযোজক ও এ আর রহমানকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ ও আদালতে ২ কোটি টাকা জমা দিতে বলা হয়েছিল।

অভিযোগ নাকচ করে এ আর রহমান বলেছেন, ‘ভীরা রাজা ভীরা’ তার মৌলিক সৃষ্টি, যা পশ্চিমা সংগীতের উপাদান নিয়ে রচিত। অন্যদিকে, ‘শিব স্তুতি’ একটি ঐতিহ্যবাহী ধ্রুপদ ঘরানার গান।

আজকের রায়ে বিচারপতিরা বলেন, যিনি কোনো সুর পরিবেশন করেন তাকে স্বয়ং সুরকার হিসেবে ধরে নেওয়া যায় না।

যদি এমন ধরা হয়, তবে কপিরাইট আইনে ‘কম্পোজার’-এর সংজ্ঞা নতুন করে লিখতে হবে। তাই আদালত অভিযোগের মূল বিষয় দিকে না গিয়েই সিঙ্গেল বেঞ্চের আদেশ বাতিল করেছে। তবে রহমানকে ২ কোটি রুপি আদালতে জমা রাখতে হবে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬