রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ থেকে অব্যাহতি পেলেন ইতিহাসবিদ মুনতাসীর মামুন, ফেরত দিতে হবে ২৪ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ থেকে অব্যাহতি পেলেন ইতিহাসবিদ মুনতাসীর মামুন, ফেরত দিতে হবে ২৪ লাখ টাকা

Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ গবেষক পদ থেকে ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে অনিয়ম ও কার্যক্রমে অংশ না নেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে প্রাপ্ত অর্থ ফেরত দিতে বলেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের ১৫ মার্চ থেকে অধ্যাপক মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল বলে গণ্য হবে। একইসঙ্গে ওই তারিখের পর থেকে পরিশোধিত সব অর্থ বিশ্ববিদ্যালয়ে ফেরত দিতে বলা হয়েছে।

‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করা হয় ২০২০ সালে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং তাঁর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে। ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি অধ্যাপক মুনতাসীর মামুনকে দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়, পরে তাঁর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়।

তবে ২০২৪ সালের আগস্টে বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভায় তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তাঁর বেতন-ভাতা স্থগিত রাখা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, অধ্যাপক মামুন মোট ৪৩ মাসে প্রায় ৬০ লাখ টাকা বেতন-ভাতা পেয়েছেন। এর মধ্যে ২০২৩ সালের ১৫ মার্চ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭ মাস ১৫ দিনের জন্য পাওয়া ২৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা ফেরত দিতে বলা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর দায়িত্বে থেকে প্রতি বছর অন্তত দুটি গবেষণাপত্র প্রকাশ ও চারটি বক্তৃতা দেওয়ার কথা থাকলেও ২০২৩ সালের মার্চের পর থেকে অধ্যাপক মামুনের কোনো গবেষণা বা বক্তৃতার প্রমাণ পায়নি প্রশাসন।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬