রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

Image

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সানায়ে তাকাইচি। তাকে ক্ষমতায় বসাতে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও প্রধান বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)।রোববার (১৯ অক্টোবর) দেশটির স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানায়। 

তাকাইচি চলতি মাসের শুরুতে এলডিপির নতুন নেতা নির্বাচিত হন। তবে ক্ষমতাসীন জোট ভেঙে পড়ায় তার প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এরপর থেকেই এলডিপি নতুন করে রাজনৈতিক সমীকরণ সাজাতে থাকে। যাতে আবারো সেই সম্ভাবনা জোরদার করা যায়।

কিয়োডো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ অক্টোবর) তাকাইচি ও বিরোধী জেআইপি দলের নেতা হিরোফুমি ইয়োশিমুরা একটি জোট চুক্তি সই করবেন। উভয় দলের জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।

ইয়োমিউরি শিমবুন পত্রিকাও জানিয়েছে, ‘সোমবারের আলোচনার পর তাকাইচি ও ইয়োশিমুরা জোটচুক্তিতে সই করবেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এলডিপির দীর্ঘদিনের শরিক কোমেইতো পার্টি টানা ২৬ বছর পর ক্ষমতাসীন জোট থেকে সরে যায়। এতে জাপানের রাজনীতিতে বড় ধরনের সংকট তৈরি হয়। এরপর বিভক্ত বিরোধী দলগুলো এলডিপিকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

তবে এলডিপি ও জেআইপি জোট করলে মঙ্গলবার অনুষ্ঠেয় ভোটে তাকাইচি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন। যদিও সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনো তাদের দু’টি আসনের ঘাটতি রয়েছে। ভোট যদি দ্বিতীয় দফায় গড়ায়, সেক্ষেত্রে তাকাইচিকে অন্য প্রার্থীর চেয়ে বেশি সংসদ সদস্যের সমর্থন পেতেই হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের ঠিক আগে দেশটিতে এসব রাজনৈতিক সমীকরণ চলছে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এপেক সম্মেলনে যোগ দেওয়ার আগে জাপান সফরের কথা রয়েছে ট্রাম্পের।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬