বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • তহবিল সংকটে বিশ্বজুড়ে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাবে জাতিসংঘ

তহবিল সংকটে বিশ্বজুড়ে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাবে জাতিসংঘ

Image

আর্থিক সংকটে পড়েছে বৈশ্বিক সংস্থা জাতিসংঘ। এ কারণে আগামী কয়েক মাসের মধ্যে সংস্থাটি ৯টি শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন যে পরিমাণ শান্তিরক্ষী আছেন তার এক চতুর্থাংশ কমানো হবে।  জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের ওই কর্মকর্তা জানান, এ পরিকল্পনায় ১৩,০০০ থেকে ১৪,০০০ সেনা ও পুলিশ সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে অনেক বেসামরিক কর্মীর চাকরিও হারানোর ঝুঁকি রয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা দেশ হলো যুক্তরাষ্ট্র। মোট বাজেটের প্রায় ২৬ ভাগ দেয় তারা। দ্বিতীয় স্থানে আছে চীন। তারা দেয় প্রায় ২৪ ভাগ অর্থ। কিন্তু যুক্তরাষ্ট্র বর্তমানে জাতিসংঘে তাদের ২.৮ বিলিয়ন ডলার বকেয়া রেখেছে। ফলে অর্থের বড় রকম টান দেখা দিয়েছে। নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই দেশটির ১.৫ বিলিয়ন ডলার বকেয়া ছিল। আর এখন আরও ১.৩ বিলিয়ন ডলার যোগ হয়েছে তার সঙ্গে। যুক্তরাষ্ট্র জাতিসংঘকে জানিয়েছে, তারা শিগগিরই ৬৮০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। তবে দেশটির জাতিসংঘ মিশন এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বরাদ্দকৃত ৮০০ মিলিয়ন ডলার শান্তিরক্ষা তহবিল একতরফাভাবে বাতিল করেন। তার প্রশাসনের বাজেট দফতর ২০২৬ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সব তহবিল বাতিলের প্রস্তাব দিয়েছে। কারণ তাদের মতে মালি, লেবানন এবং কঙ্গো প্রজাতন্ত্রের মিশনগুলো ব্যর্থ হয়েছে। এমন সিদ্ধান্তের কারণে প্রভাবিত হবে দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, কসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, গোলান মালভূমির নিরস্ত্রীকৃত এলাকা (ইসরায়েল-সিরিয়া সীমান্ত) এবং আবিয়াই (দক্ষিণ সুদান-সুদান সীমান্তবর্তী প্রশাসনিক অঞ্চল) এলাকার শান্তিরক্ষী মিশন।

Releated Posts

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

এপ্রিল ২৯, ২০২৬
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ…

এপ্রিল ২৯, ২০২৬
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প

মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প

স্বাধীনতার ২৫০ বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। চলতি গ্রীষ্ম…

এপ্রিল ২৯, ২০২৬
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিতে উন্নত প্রযুক্তি…

এপ্রিল ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তাঁর নির্দেশনায় কক্সবাজারে তিন…

এপ্রিল ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম পিএসসি, জি, (অব.) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে…

এপ্রিল ২৯, ২০২৬
ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রীন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ…

এপ্রিল ২৯, ২০২৬
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ঝুঁকিতে পারস্য সাগরের জীববৈচিত্র্য

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ঝুঁকিতে পারস্য সাগরের জীববৈচিত্র্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার অচলাবস্থায় হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজগুলোর ঠিক নিচেই রয়েছে…

এপ্রিল ২৮, ২০২৬
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। সংঘাত নিরসনে আলোচনায় অগ্রগতি না…

এপ্রিল ২৮, ২০২৬
তহবিল সংকটে বিশ্বজুড়ে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাবে জাতিসংঘ - crd.news