রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • পর্যটন
  • তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য

তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য

Image

টানা তিন মাস নিষেধাজ্ঞার পর আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও পর্যটক ও বনজীবীদের জন্য খুলে যাচ্ছে সুন্দরবন। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রেখেছেন জেলে, বাওয়ালী ও পর্যটন ব্যবসায়ীরা। রবিবার মধ্যরাত থেকে বনবিভাগের অনুমতি নিয়ে তারা বনে প্রবেশ করতে পারবেন।

প্রতি বছরের মতোই বন্যপ্রাণী, মাছ ও গাছপালার প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মানুষের প্রবেশ বন্ধ রাখে বনবিভাগ। তিন মাস কর্মহীন হয়ে কষ্টে থাকা বননির্ভর হাজারো মানুষ এখন নতুন উদ্যোমে কাজে ফেরার অপেক্ষায়।

জেলেরা জানিয়েছেন, এ সময়ে পরিবার চালাতে ধার-দেনা ও বাকির ওপর নির্ভর করতে হয়েছে তাদের। এখন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জাল, নৌকা মেরামত করে প্রস্তুতি নিয়েছেন তারা। সোমবার সকাল থেকেই নদী-খালে নেমে পড়বেন মাছ ধরতে।

অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরাও ট্যুরিস্ট লঞ্চ ও জাহাজ সংস্কার, রং করা ও সাজানোর কাজ শেষ করেছেন। ইতোমধ্যে অনেকের প্যাকেজ বুকিং সম্পন্ন হয়েছে। সোমবার থেকেই দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করবেন।

স্থানীয় জেলে বিদ্যুৎ মণ্ডল ও আঃ রশিদ বলেন, “তিন মাস আমরা ঘরে বসে থেকেছি। সংসার চালাতে ধার করতে হয়েছে। এখন নদীতে নামার প্রস্তুতি নিয়েছি।”

পর্যটন ব্যবসায়ী এমাদুল ও জাহিদ মোল্লা জানান, “দীর্ঘ সময় ব্যবহার না হওয়ায় জাহাজে ত্রুটি তৈরি হয়েছিল। সব ঠিকঠাক করে নতুন সাজে প্রস্তুত করেছি। পর্যটকের বুকিংও হয়ে গেছে।”

এদিকে বনবিভাগ জানায়, সুন্দরবনের ১১টি পর্যটন স্পট পরিস্কার-পরিচ্ছন্ন করে নতুন মৌসুমের জন্য প্রস্তুত করা হয়েছে। গত মৌসুমে প্রায় দেড় লাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করেছিলেন। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “প্রজনন মৌসুমে নির্বিঘ্নে প্রকৃতি বেড়ে উঠেছে। এখন সুন্দরবন আরও সমৃদ্ধ। পর্যটকরা মুগ্ধ হবেন, আর জেলেরা অধিক মাছ পাবেন।”

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬