রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নির্বাচনে কোনও ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে : দুদু

নির্বাচনে কোনও ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে : দুদু

Image

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের যদি কোনওরকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি। সেইজন্য আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

শামসুজ্জামান দুদু বলেন, আগামীর নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে। যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক। সরকারও নির্বাচনের আগেই তাদের পক্ষে কথা বলেছে। সেই দলটি এনসিপি। তারা বলতে পারে তাদের অবস্থানের কথা। তারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে। আমি তাদের সঙ্গে একমত। স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড খুবই জরুরি।

তিনি আরও বলেন, সবার জন্য সুযোগ সুবিধা সমান হওয়া দরকার। তারা যদি এটি মনে করে থাকে তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক। তারা তো এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে পারে। যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয় তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি শুধু কথা বলার জন্য এই কথা বলা। 

দুদু বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। বর্তমান সরকারের উচিত হচ্ছে তড়িৎ কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পায়ে পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতের সময় এখন কম। তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল, পতিত সরকার পারে না এই সরকার পারবে। ১৭-১৮ মাস হয়ে গেল, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমে নাই। আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ আমরা পাচ্ছি না। 

তিনি বলেন, একটি জিনিস ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে। কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমার চুয়াডাঙ্গাতেও জীবননগরে একটি ছেলেকে নির্দয় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।  

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬