শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না, তারেক রহমানের সফরে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা নেই: সালাহউদ্দিন আহমদ

বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না, তারেক রহমানের সফরে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা নেই: সালাহউদ্দিন আহমদ

Image

সারা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরাঞ্চল সফর নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় সফরে বের হচ্ছেন তারেক রহমান। আগামী রবিবার থেকে শুরু হওয়া চার দিনের সফরে তিনি উত্তরবঙ্গের ৯টি জেলা পরিদর্শন করবেন।

তারেক রহমানের এই সফরকে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও তা নাকচ করে দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সফরের মাধ্যমে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে না।

তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তির কিছু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবেই বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

নির্বাচনে এসব ঘটনার কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এতে করে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। সালাহউদ্দিন আহমদের ভাষ্য, শেষ পর্যন্ত সব রাজনৈতিক দল মিলে নির্বাচন সফল করবে।

আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, বৃহৎ রাজনৈতিক দলে অনেক নেতাকর্মীর প্রত্যাশা থাকে। তবে দলের পক্ষে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু প্রার্থীকে বোঝানোর চেষ্টা চলছে।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬