শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ভারতে গিয়ে পাকিস্তানকে শান্তির পথে চলার আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রীর

ভারতে গিয়ে পাকিস্তানকে শান্তির পথে চলার আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রীর

Image

দীর্ঘদিন ধরে আফগান মাটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদ। তবে এখন আর এসব গোষ্ঠীর কেউই আফগানিস্তানে নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

তিনি বলেন, ‘গত চার বছরে আমরা আফগানিস্তান থেকে সব সন্ত্রাসীকে নির্মূল করেছি। তাদের এখন এক ইঞ্চি জমিও দখলে নেই। ২০২১ সালে যার বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছিলাম, সেই আফগানিস্তান এখন সম্পূর্ণ বদলে গেছে।’ বৃহস্পতিবার ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে মুত্তাকি এই দাবি করেন।

পাকিস্তানের উদ্দেশে তিনি বলেন, ‘অন্য দেশগুলোকেও আফগানিস্তানের মতো এমন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, যদি তারা শান্তি চায়।

মুত্তাকির এ বক্তব্য আসে তার প্রথম ভারত সফরের সময়। এই সফরেই ভারত ও আফগানিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপিত হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসে উন্নীত করা হবে এবং প্রতিবেশী দেশটির অগ্রগতিতে ভারত গভীর আগ্রহী।

সাম্প্রতিক কাবুল বিস্ফোরণ প্রসঙ্গে মুত্তাকি পাকিস্তানকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘সীমান্তের কাছে দূরবর্তী এলাকায় একটি হামলা হয়েছে। আমরা মনে করি এটি পাকিস্তানের কাজ, যা ভুল। সমস্যা এভাবে সমাধান হয় না। আফগানিস্তান এখন ৪০ বছর পর শান্তি ও উন্নয়নের পথে। কেউ যেন এতে সমস্যা সৃষ্টি না করে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যারা আফগানদের সাহস পরীক্ষা করতে চায়, তারা সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিণতি দেখে নিক। আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো কিছু বয়ে আনবে না।’

মুত্তাকি বলেন, আফগানিস্তান ইসলামাবাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তবে সেটি একতরফা নয়—উভয়ের সমান প্রচেষ্টা দরকার। সম্প্রতি আফগানিস্তানে ভূমিকম্পের পর ভারতের তৎপরতার প্রশংসা করে মুত্তাকি বলেন, ‘আফগানিস্তান ভারতের প্রতি কৃতজ্ঞ। ভারতকে আমরা ঘনিষ্ঠ বন্ধু মনে করি। পারস্পরিক সম্মান, বাণিজ্য ও জনগণের সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।

তিনি আরও বলেন, ‘ভারত ও আফগানিস্তানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আলোচনা করা। বাণিজ্য বাড়ছে, তাই সব বাণিজ্য রুট খোলা থাকা জরুরি। রুট বন্ধ হলে দুই দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬