বৃহস্পতিবার । নভেম্বর ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • এভিয়েশন
  • ভারতে ভ্রমণের আগে পূরণ করতে হবে ডিজিটাল অ্যারাইভাল কার্ড

ভারতে ভ্রমণের আগে পূরণ করতে হবে ডিজিটাল অ্যারাইভাল কার্ড

Image

ভারতে প্রবেশের আগে যাত্রীদের ডিজিটাল অ্যারাইভাল কার্ড (ডিএসি) বা ই-অ্যারাইভাল কার্ড পূরণের বাধ্যবাধকতা এনেছে ভারতের ইমিগ্রেশন বিভাগ। বিমান, সড়ক বা রেল— যেকোনো মাধ্যমে ভারতে প্রবেশের আগে অনলাইনে বা অফলাইনে পূরণ করতে হবে এই কার্ড।

সম্প্রতি বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সকে বিষয়টি অবগত করে চিঠি দিয়েছে ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন। চিঠিতে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৫ থেকে সব বিদেশি যাত্রীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল অ্যারাইভাল কার্ড। যাত্রীরা চাইলে যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইনে (indianvisaonline.gov.in/earrival) লিংকে গিয়ে ফরম পূরণ করতে পারেন।

ফরমে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, ভারতে প্রবেশের তারিখ, সর্বশেষ ভ্রমণ করা দেশের নাম, ভারতে অবস্থানের ঠিকানা (হোটেল), ই-মেইল আইডি, বাংলাদেশি নম্বর এবং জরুরি যোগাযোগের নম্বর দিতে হবে।

ব্যুরো অব ইমিগ্রেশন জানিয়েছে, নতুন এই ব্যবস্থা ইমিগ্রেশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাবে এবং যাত্রীদের সময় বাঁচাবে। তবে, যাত্রীদের সুবিধার জন্য শুরুতে ছয় মাস পর্যন্ত ফিজিক্যাল ফরমও চালু থাকবে। অর্থাৎ যাত্রীরা বিমানবন্দরে নেমে কাগুজে ফরম পূরণ করতে পারবে। ৬ মাস পর কেবলমাত্র অনলাইনে ফরম পূরণ করতে হবে।

বিদেশি ভ্রমণকারীদের যেন কোনো ঝামেলায় পড়তে না হয়, সেজন্য আগেভাগেই এ ফরম পূরণ করার আহ্বান জানিয়েছে তারা। বর্তমানে ঢাকা থেকে ভারতের চেন্নাই, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ ও মুম্বাই রুটে ফ্লাইট চলাচল করে। এই ফ্লাইটগুলো পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো।

Releated Posts

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ নিয়ে ১৫ নভেম্বর খুলছে কক্সবাজার কার্নিভালের দুয়ার, টিকিটিং ও এক্সপেরিয়েন্স বুকিং পার্টনার টিকিফাই

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ নিয়ে ১৫ নভেম্বর খুলছে কক্সবাজার কার্নিভালের দুয়ার, টিকিটিং ও এক্সপেরিয়েন্স বুকিং পার্টনার টিকিফাই

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর কক্সবাজারের হোটেল শৈবালসংলগ্ন সমুদ্রসৈকতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন…

নভেম্বর ৫, ২০২৬
‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে।…

নভেম্বর ৫, ২০২৬
মিডিয়া রান ২০২৬ এ যুক্ত হলো ছুটি গ্রুপ, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর হাতিরঝিলে

মিডিয়া রান ২০২৬ এ যুক্ত হলো ছুটি গ্রুপ, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর হাতিরঝিলে

রান ফর ক্লিন এয়ার এ স্লোগান নিয়ে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ সকল গণমাধ্যকর্মীকে নিয়ে ২৮ নভেম্বর রাজধানীর…

নভেম্বর ১, ২০২৬
শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি এবার যাত্রীদের চোখের সামনে, বসেছে ৩২ সিসিটিভি ক্যামেরা ও ১৮ মনিটর

শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি এবার যাত্রীদের চোখের সামনে, বসেছে ৩২ সিসিটিভি ক্যামেরা ও ১৮ মনিটর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে…

অক্টোবর ১৭, ২০২৬
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্তৃক গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্তৃক গভীর শোক প্রকাশ

কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায়…

অক্টোবর ১৭, ২০২৬
UN Tourism Affiliate Member CIFFT Appoints M.Z.I. Dalton Zahir as Ambassador for Asia

UN Tourism Affiliate Member CIFFT Appoints M.Z.I. Dalton Zahir as Ambassador for Asia

The International Committee of Tourism Film Festivals (CIFFT), an affiliate member of UN Tourism, announced the official appointment…

অক্টোবর ৮, ২০২৬
সৌদি রাজধানীতে বিমানবন্দরে হামলার দাবি হুতির

সৌদি রাজধানীতে বিমানবন্দরে হামলার দাবি হুতির

ইয়েমেনের হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার তারা…

অক্টোবর ৮, ২০২৬
এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ঘাটতি পূরণে ২০২৮ সালের মধ্যে এয়ারবাসকে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহের আহ্বান…

অক্টোবর ৮, ২০২৬
এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ

এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দীর্ঘমেয়াদি উড়োজাহাজ…

অক্টোবর ৮, ২০২৬