রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • সন্ত্রাসবিরোধী আইনে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সরকার : হিউম্যান রাইটস ওয়াচ

সন্ত্রাসবিরোধী আইনে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সরকার : হিউম্যান রাইটস ওয়াচ

Image

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সম্প্রতি সংশোধিত সন্ত্রাসবাদ দমন আইন ব্যবহার করে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সংস্থাটি বলছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দলের উচিত অবিলম্বে নির্বিচারে আটক ব্যক্তিদের মুক্তি দাবি করা, মানুষের অধিকার অক্ষুণ্ণ রাখতে এবং রাজনৈতিক সহিংসতা সৃষ্টিকারীদের বিচার করতে সরকারকে উৎসাহিত করা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে তিন সপ্তাহব্যাপী সহিংস আন্দোলনের পর তৎকালীন শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। ওই আন্দোলনে অন্তত এক হাজার ৪০০ জন নিহত হয়। চলতি বছরের ১২ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের কঠোর সংশোধনী ব্যবহার করে আওয়ামী লীগের ওপর ‘অস্থায়ী’ নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞায় দলের সভা, প্রকাশনা এবং অনলাইনে দলের পক্ষে কথা বলাও নিষিদ্ধ। এখন এই আইন ব্যবহার করেই দলটির নেতাকর্মী এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।

এখন তাদের উচিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করা।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এদের অনেককেই সন্দেহজনক হত্যার অভিযোগে আটক করা হয়েছে। অনেকে হেফাজতে থাকা অবস্থায় দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এসব অভিযোগ শেখ হাসিনা সরকারের সময়ের কথা মনে করিয়ে দেয়।

মঞ্চ ৭১-এর একটি আলোচনা অনুষ্ঠান থেকে সাংবাদিক-শিক্ষকসহ ১৬ জনকে আটক করে। গণমাধ্যম সংস্থা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তাদের ঘিরে কিছু মানুষ মব সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ করে। এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একজন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না পুলিশের কাছে সুরক্ষা চান। তবে পুলিশ এসে মবকারীদের গ্রেপ্তারের পরিবর্তে, সাংবাদিক পান্নাসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৬ জনকে আটক করে, যাদের মধ্যে কয়েকজনের বয়স ৭০ এবং ৮০ বছরের বেশি।

প্রাথমিকভাবে পরিবারের সদস্য এবং আইনজীবীদের জানানো হয়, তাদের নিরাপত্তার জন্য আটক রাখা হয়েছে। তবে পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে একই মামলায় আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হলেও প্রত্যক্ষদর্শীরা তা অস্বীকার করেছেন।

৪ সেপ্টেম্বর জামিন শুনানির সময় হেলমেট, হাতকড়া এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে সাংবাদিক পান্নাকে আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আরেক সাংবাদিকের ওপর হামলা করেন। গ্রেপ্তারকৃতদের একজনের পরিবারের সদস্য বলেন, ‘এটি শুধু একটি আলোচনা অনুষ্ঠান ছিল, কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। তাহলে কিভাবে একে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা যেতে পারে?’ তিনি আরো বলেন, ‘এই ব্যক্তিরা কারাগারে আছেন, কিন্তু যারা তাদের ওপর আক্রমণ করেছিল তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এই সরকার সর্বোপরি আওয়ামী লীগ সরকারের মতোই মনে হচ্ছে।’

২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন প্রণীত হয়। ২০২৫ সালে রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলোর দাবির মুখে আইনটি সংশোধন করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাংলাদেশ সম্পাদক পরিষদ সতর্ক করে বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী ‘মানুষের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করবে এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিধি সীমিত করবে, যা উদ্বেগজনক এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।’ তবে মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপর কোনো বিধি-নিষেধ আরোপের কথা অস্বীকার করেছেন ড. ইউনূস।

আইন সহায়তা এবং মানবাধিকার বিষয়ক সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে, জানুয়ারি থেকে মবের হামলায় কমপক্ষে ১৫২ জন নিহত হয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, ‘এই মুহূর্তে আমাদের সামনে দুটি পথ খোলা। হয় সন্ত্রাসী তকমা নিয়ে জেলে যাওয়া অথবা মবের শিকার হওয়া।’ তিনি বলেন, ‘আমি বলছি না যে দোষীদের শাস্তি হওয়া উচিত নয়, তবে এটি একটি ন্যায্য বিচারব্যবস্থার মাধ্যমে হওয়া উচিত, যেটা ইউনূস সরকার দিতে ব্যর্থ হয়েছে।’ 

মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উচিত সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা, যেটা শুধু রাজনৈতিক দমনের অপর নামে পরিণত হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নিরাপদ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে মনোনিবেশ করা।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬