রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • সালমান শাহ-মৌসুমী জুটি ভাঙে সামিরার কারণে : সালমানের সহকারী

সালমান শাহ-মৌসুমী জুটি ভাঙে সামিরার কারণে : সালমানের সহকারী

Image

চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে প্রয়াত অভিনেতা সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল, শোবিজ অঙ্গনে দীর্ঘ সময় ধরে এমন গুঞ্জন ছিল। এবার এ নিয়ে ভিন্ন কথা বললেন সালমান শাহর সহকারী মো. মুনসুর আলী। তার মতে, শাবনূর নয়, মৌসুমীকে নিয়ে সালমানকে সন্দেহ করতেন নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক।

একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সালমান শাহ প্রসঙ্গে একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করলেন মো. মুনসুর আলী। 

সালমান ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা নিয়ে এক প্রশ্নের জবাবে মো. মুনসুর আলী বলেন, আমি সালমান শাহর সঙ্গে সাড়ে ৪ বছর ছিলাম। তার ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু তা আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা হলো সামিরা ভাবী মৌসুমী মেমকে নিয়ে মাইন্ড করতেন। এ কারণে ‘দেনমোহর’ সিনেমার পর আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে সিনেমা করতে চাননি সালমান ভাই।

তিনি আরও বলেন, ‘দেনমোহর’ সিনেমার পর আরও একটি কাজের অফার এসেছিল সালমান ভাইয়ের কাছে। কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই সেটা না করে দেন। তাকে যখন আমি বলি ভাই সিনেমার গল্প তো ভালো ছিল, তখন সালমান শাহ আমায় বলেন, তোমার ভাবী আমায় এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করবো না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই।

সালমান শাহর সহকারীর দাবি, সামিরা হকের সন্দেহের জন্যই ঢালিউডে ভেঙে যায় সালমান শাহ-মৌসুমী জুটি। যে কারণে ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ জুটি গড়েন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে।

শাবনূর প্রসঙ্গে বলতে গিয়ে মো. মুনসুর আলী বলেন, প্রথম দেখাতেই সালমান শাহ শাবনূরকে বলেন, আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো। সব সময় আমি ভাইকে নারীদের সম্মান করতে দেখেছি। শুধু শাবনূর কেন, কোনো নায়িকাকেই কুনজরে দেখতেন না সালমান শাহ। শুটিং শেষ হলে কখনো কারো সাথে বসে আড্ডা দিতেন না। দ্রুত বাড়ি ফিরে যেতে ব্যস্ত হয়ে পড়তেন।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬