শনিবার । নভেম্বর ৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ

Image

আজ ১৯ জানুয়ারি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী। একাত্তরে মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তাঁর ডাক নাম কমল। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ক্ষণজন্মা এই পুরুষের জন্মদিন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করার পর মেজর জিয়া চট্টগ্রামে তাঁর পাকিস্তানি ব্যাটালিয়ন অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তাঁর অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। পরবর্তীকালে জিয়া নিজেকে এ দেশের একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে সুপ্রতিষ্ঠিত করেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের এক মহাসংকটকালে সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লবে জিয়া রাষ্ট্রক্ষমতার হাল ধরেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন। ক্ষমতায় এসেই জিয়াউর রহমান দেশের বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি শুরু করেছিলেন উৎপাদনের রাজনীতি, দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে কৃষিবিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প উৎপাদনে বিপ্লব, সেচব্যবস্থা আধুনিকীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও সরকারি সহায়তার সমন্বয় ঘটিয়ে ১ হাজার ৪০০ খাল খনন ও পুনঃখনন করেন। গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে অতি অল্প সময়ে ৪০ লাখ নিরক্ষর মানুষকে অক্ষর দান করেন। এ ছাড়া গ্রাম সরকার ও প্রতিরক্ষা বাহিনী গঠন করে গ্রামাঞ্চলে শান্তিশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি হন দলের চেয়ারম্যান। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি পাঁচবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। জিয়ার মৃত্যুর পর চার দশকেরও বেশি সময় দলের হাল ধরেছিলেন তাঁরই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশ, মানুষ ও গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে অবর্ণনীয় জুলুম-নির্যাতন সহ্য করে গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সব পর্যায়ের নেতা-কর্মীরা। পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ছাড়া কাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে (আইডিইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

এ উপলক্ষে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে যার যার মতো করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Releated Posts

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত…

নভেম্বর ৫, ২০২৬
‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ নিয়ে ১৫ নভেম্বর খুলছে কক্সবাজার কার্নিভালের দুয়ার, টিকিটিং ও এক্সপেরিয়েন্স বুকিং পার্টনার টিকিফাই

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ নিয়ে ১৫ নভেম্বর খুলছে কক্সবাজার কার্নিভালের দুয়ার, টিকিটিং ও এক্সপেরিয়েন্স বুকিং পার্টনার টিকিফাই

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর কক্সবাজারের হোটেল শৈবালসংলগ্ন সমুদ্রসৈকতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন…

নভেম্বর ৫, ২০২৬
‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে।…

নভেম্বর ৫, ২০২৬
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের ২০২৪ সালের…

নভেম্বর ৫, ২০২৬
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য…

নভেম্বর ৫, ২০২৬
বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী হিসেবে নয় বরং এআই প্রয়োগ ও…

নভেম্বর ৫, ২০২৬
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী…

নভেম্বর ৫, ২০২৬
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড…

নভেম্বর ৫, ২০২৬
পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

আগামী পয়লা ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের…

নভেম্বর ৪, ২০২৬