রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • হজে যেতে নিবন্ধন করেছেন ৪৪৬৮৫ জন, সময় বাড়বে কি না জানা যাবে আজ

হজে যেতে নিবন্ধন করেছেন ৪৪৬৮৫ জন, সময় বাড়বে কি না জানা যাবে আজ

Image

আগামী বছর হজে যেতে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করেছেন ৪৪ হাজার ৬৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৩ হাজার ৬৭৫ জন আর বেসকারিভাবে ৪১ হাজার ১০ জন। রবিবার রাত ১২টায় শেষ হয় এই নিবন্ধন প্রক্রিয়া।  ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা বিষয়ক পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে নিবন্ধনের সময় আর বাড়ানো হবে কিনা, তা আজ রাতে জানা যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। যদিও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সৌদির রোড ম্যাপ অনুযায়ী রবিবার নিবন্ধনের সময় শেষ হয়েছে।

সৌদি সরকার নিবন্ধনের সময় না বাড়ালে ধর্ম মন্ত্রণালয়ের কিছু করার নেই। সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের অনুমতি পাওয়া গেলেই ধর্ম মন্ত্রণালয় সময় বাড়ানোর ঘোষণা দেবে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সেই অনুযায়ী এখন পর্যন্ত তিন ভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি। গত ২৮ সেপ্টেম্বর সরকারি ও ৩০ সেপ্টেম্বর বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করা হয়। উভয় ক্ষেত্রে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করতে হবে। গত ২৭ জুলাই থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।

Releated Posts

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬