রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ৩৮ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের ঋণ, মাথাপিছু ১ লাখ ১১ হাজার

৩৮ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের ঋণ, মাথাপিছু ১ লাখ ১১ হাজার

Image

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ নতুন রেকর্ড গড়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ঋণ দাঁড়িয়েছে ৩৮ ট্রিলিয়ন ১৯ বিলিয়ন ৮১৩ মিলিয়ন ডলার। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দেশটির নাগরিকেরা মাথাপিছু প্রায় ১ লাখ ১১ হাজার ডলার ঋণের বোঝা টানছে। ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক পিটার জি পিটারসন ফাউন্ডেশনের হিসাবে, এই অঙ্কটি চীন, ভারত, জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের অর্থনীতির সম্মিলিত মূল্যের সমান।

মাত্র দুই মাস আগেই, গত আগস্টের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের ঋণ ৩৭ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে। ২০২৪ সালের নভেম্বরে ঋণ ছিল ৩৬ ট্রিলিয়ন এবং ওই বছরের জুলাইয়ে ৩৫ ট্রিলিয়ন ডলার।

পিটার জি পিটারসন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাইকেল এ. পিটারসন বলেন, মার্কিন রাজনীতিবিদরা তাদের ‘মৌলিক আর্থিক দায়িত্ব’ পালনে ব্যর্থ হচ্ছেন।

তিনি বলেছেন, প্রতিনিয়ত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যোগ করে ঋণ বাড়ানো এবং সংকটের পর সংকট তৈরি করে বাজেট পরিচালনা কোনো মহান জাতির জন্য উপযুক্ত নয়।

এখনই দায়িত্বশীল সংস্কার প্রয়োজন, নইলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে।

এ বছরের মে মাসে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ যুক্তরাষ্ট্রের ঋণের মান ‘এএএ’ থেকে কমিয়ে ‘এএ১’ করেছে। ‘এএএ’ মান দিয়ে বোঝানো হতো এই ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি সবচেয়ে কম। 

সংস্থাটি জানায়, ধারাবাহিকভাবে বিশাল বাজেট ঘাটতি ও ক্রমবর্ধমান সুদের খরচ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়াই এই অধঃপতনের কারণ।

এর আগে ফিচ ২০২৩ সালে এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এস অ্যান্ড পি) ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং নামিয়ে দেয়। 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র কতটা ঋণ নিতে পারে তা নিয়ে বিতর্ক থাকলেও বর্তমানে ঋণের গতি অস্থিতিশীল ও বিপজ্জনক এই বিষয়ে প্রায় সবাই একমত। 

পেন ওয়ারটন বাজেট মডেলের ২০২৩ সালের এক গবেষণায় বলা হয়েছে, মার্কিন ঋণ যদি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২০০ শতাংশ ছাড়িয়ে যায়, তাহলে আর্থিক বাজার সে চাপ সামলাতে পারবে না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) অনুমান করছে, বর্তমান হারে চলতে থাকলে দেশটির ঋণ ২০৪৭ সালের মধ্যে জিডিপি-র ২০০ শতাংশে পৌঁছে যাবে। এর একটি বড় কারণ হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল এক্ট’-এর আওতায় গৃহীত ব্যাপক করছাড় নীতি।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬