মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ শুরু হওয়ার হুমকির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করছে, আবার অন্যদিকে যেকোনো খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত রয়েছে বলে রোববার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মানামায় অনুষ্ঠিত এক সম্মেলনে আমিরাতের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গরগাশ বলেন, ‘আমরা একটি কূটনৈতিক অগ্রগতির আশা করছি। মধ্যপ্রাচ্য অঞ্চল আরও একটি নতুন সংঘাতের মধ্যে দিয়ে যাক-তা কারও স্বার্থ রক্ষা করে না। তবে আমি মনে করি, আগে যেমনভাবে আমরা মোকাবিলা করেছি, এবারও সবচেয়ে খারাপ পরিস্থিতির মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’









