সোমবার । নভেম্বর ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ট্রাম্প প্রশাসনের আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দেওয়ার আবেদন আদালতের খারিজ 

ট্রাম্প প্রশাসনের আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দেওয়ার আবেদন আদালতের খারিজ 

Image

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জয়ী হলে নির্বাচনের ফল ঘোষণা আটকে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন খারিজ করে দিয়েছে একটি ফেডারেল আদালত।

রোববার আদালত এ আবেদন খারিজ করে বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব নয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) আদালতে মঙ্গলবারের নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পরাজিত হলে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক অনুমোদন (সার্টিফিকেশন) স্থগিত রাখার আবেদন জানিয়েছিল। 

তাদের যুক্তি ছিল, ড্যান সুলিভান নামের আরেকজন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং এতে রিপাবলিকান সিনেটর সুলিভানের ভোট কমে যেতে পারে।

ট্রাম্প নিজেই এ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের ফল চ্যালেঞ্জ করতে পারে—এমন আশঙ্কার মধ্যে মামলাটি রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করে।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে ডেমোক্র্যাটরা যেসব অঙ্গরাজ্যে রিপাবলিকানদের দখলে থাকা আসন নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে, আলাস্কা তার অন্যতম।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, আলাস্কার ডেমোক্র্যাটিক প্রার্থী মেরি পেলটোলা রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের নামে আরেকজন প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এর মাধ্যমে রিপাবলিকান প্রার্থীর ভোট ভাগ করে নিজেদের জন্য অন্যায্য সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলে তদন্তের নির্দেশ দিতে হবে। এর মাধ্যমে দ্বিতীয় ড্যান সুলিভানকে দেওয়া ভোটগুলোর মধ্যে কতজন প্রকৃতপক্ষে বর্তমান রিপাবলিকান সিনেটরকে ভোট দিতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে।

সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া বিচারক শ্যারন গ্লিসন তার রায়ে বলেন, এ ধরনের উদ্যোগ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং এর ফলে অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। নির্বাচনের এত কাছাকাছি সময়ে নিয়ম পরিবর্তনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

তবে মেরি পেলটোলা নির্বাচনে অংশ নেওয়া দ্বিতীয় ড্যান সুলিভানকে তিনি ইচ্ছাকৃতভাবে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন—এ অভিযোগ অস্বীকার করেছেন।

আদালতের রায়ের পরপরই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

বিচার বিভাগের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আলাস্কার ভোটারদের একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার অধিকার রয়েছে। নির্বাচনের ফল কারসাজি করার উদ্দেশ্যে তাদের বিভ্রান্ত করা উচিত নয়।’

এদিকে আদালতের রায়ের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘ভুয়া ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়র’ উধাও হয়ে গেছেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির আইনজীবী ও কর্মীদের বিরুদ্ধে আইন অপব্যবহারের অভিযোগ তুলে তাঁদের ‘অপরাধী’ বলেও আখ্যায়িত করেন।

Releated Posts

৮ মাসে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫৪%

৮ মাসে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫৪%

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব কাটছে না বিশ্ব জ্বালানি বাজারে। যুদ্ধ শুরুর আট মাস পেরিয়ে…

নভেম্বর ২, ২০২৬
আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালালে তাঁদের কঠোর হাতে…

নভেম্বর ২, ২০২৬
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ঢাকার প্রবেশমুখ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার (২…

নভেম্বর ২, ২০২৬
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর…

নভেম্বর ২, ২০২৬
মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের…

নভেম্বর ২, ২০২৬
ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা

ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা

ব্যাংক ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমানো এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বাড়িয়ে চলতি অর্থবছরে ভর্তুকি ৫০০ থেকে…

নভেম্বর ২, ২০২৬
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প

✒️তিনা খানম বর্তমান সরকারের মাস্টার প্রকল্প পদ্মা ব্যারাজ জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে পরিকল্পিতভাবে পানি সংরক্ষণ…

নভেম্বর ২, ২০২৬
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

✒️একেএম রাশেদ শাহরিয়ার  কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। এর ফলে বৃষ্টি, তাপমাত্রার পরিবর্তন…

নভেম্বর ২, ২০২৬
শৃঙ্খলায় ফিরছে অটোরিকশা, নীতিমালার আওতায় নিবন্ধন করবে সব সিটি করপোরেশন

শৃঙ্খলায় ফিরছে অটোরিকশা, নীতিমালার আওতায় নিবন্ধন করবে সব সিটি করপোরেশন

✒️মোশতাক আহমদ রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা (ই-রিকশা) চলাচলে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ…

নভেম্বর ২, ২০২৬