বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

চার খাবারে ফিট থাকেন শাহরুখ খান

Image

বলিউডে প্রায় ৩৩ বছর পার করে ফেলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কয়েকদিন আগেই জানা গেছে, তিনি এখন শুধু ভারতেরই নয়, বরং বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। বড় ছেলে আরিয়ান খান কিছুদিন আগেই মুক্তি দিয়েছেন নিজের পরিচালিত প্রথম সিরিজ। মেয়ে সুহানা খানেরও বলিউডে অভিষেক ঘটেছে। স্ত্রী গৌরী খান যুক্ত আছেন সিনেমা প্রযোজনা ও ইন্টেরিয়র ডিজাইনিংয়ে।

তাই বলা যায়, শাহরুখ বাস্তবিক অর্থেই একজন সফল ও সুখী মানুষ। তবে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো শাহরুখের ফিটনেস। এই বয়সেও নিজের তারুণ্য ধরে রেখেছেন তিনি। কিন্তু এর রহস্য কী? ২০২৪ সালে ভারতীয় আরজে দেবাঙ্গনার সঙ্গে আলাপকালে শাহরুখ খান নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেন। সেখানে জানান কীভাবে নিজের খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীর ও মনকে এতটা তরুণ রেখেছেন। তার খাদ্যতালিকায় থাকে মূলত চারটি সাধারণ খাবার—গ্রিলড চিকেন, ব্রকলি, স্প্রাউটস (অঙ্কুরিত বীজ, শস্য ও ডাল) ও সামান্য পরিমাণ ডাল।

শাহরুখ খানের খাদ্যতালিকায় থাকা চারটি খাবারের গুণাগুণ নিয়ে কথা বলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও অন্ত্রস্বাস্থ্য–বিশেষজ্ঞডা. পাল মণিক্কম। অন্ত্রস্বাস্থ্য নিয়ে কাজ করার কারণে ডা. পাল ‘গাটম্যান’ হিসেবেও পরিচিত। ডা. পাল মণিক্কম শাহরুখের খাদ্যতালিকাকে বলেছেন, ‘সহজ, কিন্তু বৈজ্ঞানিকভাবে নিখুঁত একটি অ্যান্টি-এজিং ডায়েট।

ডা. পাল জানান, বয়স বাড়ার সঙ্গে শরীরে প্রোটিনের ঘাটতি পেশিক্ষয় ঘটায়। গ্রিলড চিকেন সেই ঘাটতি পূরণ করে। প্রতি ১০০ গ্রাম গ্রিলড চিকেনে থাকে প্রায় ৩০ গ্রাম প্রোটিন। এই প্রোটিন পেশি গঠনে সহায়তা করে, ক্লান্তি কমায় এবং শরীরকে সক্রিয় রাখে। এ ছাড়া মুরগির মাংস সহজপাচ্য হওয়ায় এটি বয়সজনিত হজমের সমস্যাও দূর করে।

ডা. পাল ব্রকলিকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করেন। কারণ, এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে। এসবকে বলা হয় পুষ্টির পাওয়ারহাউস।

ব্রকলিতে বিদ্যমান পুষ্টি উপাদানের মাধ্যমে আমাদের পরিপাকতন্ত্র উপকারী ব্যাকটেরিয়া গ্রহণ করে। ফলে অন্ত্রে প্রদাহ কমে। তাই এই সুপারফুড খেলে ত্বক থাকে উজ্জ্বল ও তরুণ আর শরীর থাকে হালকা ও কর্মক্ষম।

ডা. পালের মতে, স্প্রাউটস শরীরের জন্য ‘সহজে হজমযোগ্য পুষ্টির প্যাকেজ’। স্প্রাউটস বা অঙ্কুরিত শস্যে আছে ভিটামিন, মিনারেল ও ডাইজেস্টিভ এনজাইম, যা হজমের প্রক্রিয়াকে সহায়তা করে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান বার্ধক্যের প্রভাব ধীর করে, কোষগুলোকে রক্ষা করে এবং সারা দিন শরীরে শক্তি জোগায়।

শাহরুখ খানকে খাদ্যাতালিকায় আরও বেশি পরিমাণ ডাল যোগ করার পরামর্শ দিয়েছেন ডা. পাল। কারণ, এটি সার্বিকভাবে তার স্বাস্থ্যের উন্নতি করবে। ডালে আছে উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার ও খনিজ উপাদান।

এসব উপাদান খাদ্যতালিকায় ভারসাম্য বজায় রাখে। যারা প্রাণিজ খাদ্য কমাতে চান, তাদের জন্য ডাল সেরা বিকল্প। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়, হজমে সহায়তা করে এবং দীর্ঘ মেয়াদে শরীরকে তরুণ রাখে।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
মাইডাস সেন্টারে শেষ হলো ‘সুতোর গল্প’ উৎসব, জমজমাট কেনাকাটা

মাইডাস সেন্টারে শেষ হলো ‘সুতোর গল্প’ উৎসব, জমজমাট কেনাকাটা

রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টার-এ তিন দিনব্যাপী ‘সুতোর গল্প—নিজস্বতায় বোনা উৎসব’ শেষ হয়েছে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (১৯…

ফেব্রুয়ারি ২২, ২০২৬
লবণ আমাদের জন্য প্রয়োজনীয়, অতিরিক্ত খাওয়া ক্ষতিকর

লবণ আমাদের জন্য প্রয়োজনীয়, অতিরিক্ত খাওয়া ক্ষতিকর

আমাদের শরীরের জন্য লবণ খুবই গুরুত্বপূর্ণ। এতে থাকা সোডিয়াম আমাদের দেহের জল সমতা ঠিক রাখে, অক্সিজেন ও পুষ্টি…

জানুয়ারি ৬, ২০২৬
ত্বক টানটান রাখার সিক্রেট

ত্বক টানটান রাখার সিক্রেট

ত্বককে সুন্দর ও টানটান রাখার জন্য শুধু বাহ্যিক যত্নই যথেষ্ট নয়। ঘাটতি থাকলে শরীরের গুরুত্বপূর্ণ ভিটামিনের, বিশেষ করে…

ডিসেম্বর ২২, ২০২৫
চালু হলো ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’

চালু হলো ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’

সফট লঞ্চের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’। সম্প্রতি রাজধানীর মিরপুর ডিওএইচএস এ প্রতিষ্ঠানটির…

ডিসেম্বর ১৭, ২০২৫
ডিম সিদ্ধ করার সঠিক সময়

ডিম সিদ্ধ করার সঠিক সময়

ডিম আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার। এটি শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা, হাড় ও দাঁত…

অক্টোবর ২৯, ২০২৫
প্রতিদিন খেজুর খেলে পেতে পারেন যেসব স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিন খেজুর খেলে পেতে পারেন যেসব স্বাস্থ্য উপকারিতা

আমরা প্রায়ই নানা ধরনের ড্রাই ফ্রুটস খাই। এর মধ্যে খেজুর স্বাস্থ্যকর ড্রাই ফ্রুট হিসেবে অনেকের প্রিয়। বিশেষ করে…

অক্টোবর ২৭, ২০২৫
যেসব লক্ষণ দেখে বুঝবেন কেউ আপনাকে হিংসা করছে, এ ক্ষেত্রে করণীয় জেনে রাখুন

যেসব লক্ষণ দেখে বুঝবেন কেউ আপনাকে হিংসা করছে, এ ক্ষেত্রে করণীয় জেনে রাখুন

১. সব সময় প্রতিযোগিতা করে আপনি কিছু ভালো করলে সে সঙ্গে সঙ্গে সেটার চেয়ে ভালো কিছু করতে চায়।…

অক্টোবর ২৩, ২০২৫
সকালে হাঁটা না বিকেলে, দ্রুত মেদ ঝরাতে কোনটি বেশি কার্যকরী?

সকালে হাঁটা না বিকেলে, দ্রুত মেদ ঝরাতে কোনটি বেশি কার্যকরী?

ওজন বেশি থাকা বা ওবেসিটি বহু অসুখের কারণ। আরও নির্দিষ্ট করে বললে, ওজন বেশি থাকার সমস্যাকেই এখন রোগ…

অক্টোবর ২৩, ২০২৫
চার খাবারে ফিট থাকেন শাহরুখ খান - crd.news