রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • শিলংয়ে আমাকে পাগলাগারদে পাঠানো হয়: সালাহউদ্দিন

শিলংয়ে আমাকে পাগলাগারদে পাঠানো হয়: সালাহউদ্দিন

Image

গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেয়া হয় ওই সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের কাছে সেই দিনের অনুভূতি তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। আর আমি জানতামও না যে, আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রসফায়ারের উদ্দেশে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, শিলং নিয়ে যখন আমার চোখ খুলে দেয়া হয় তখন বুঝতে পারি, আমাকে হয়তো এখন ছেড়ে দেবে। ছেড়ে দেয়ার পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই। কিন্তু পরে আমাকে পাগলাগারদে পাঠানো হয়। তখন অবশ্য আমি ভাবছিলাম, বাকী জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবার থেকে অভিযোগ করা হয়, তৎকালীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। একই বছর ১১ মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

Releated Posts

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬