বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা

Image

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এর ক্ষমতাবলে এবং দ্য প্রিজনস অ্যাক্ট, ১৮৯৪ (The Prisons Act, 1894 (IX of 1894) এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‌‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের এই কারাগারে রাখা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওই পরোয়ানা জারির পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৫ জন হেফাজতে আছে বলে জানানো হয়েছে।

অবশ্য বর্তমান ও সাবেক মিলে ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তবে এদের মধ্যে অনেকে আগেই বিভিন্ন দেশে পালিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে।

Releated Posts

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ : আজ সন্ধ্যায় চুক্তি সই

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ : আজ সন্ধ্যায় চুক্তি সই

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি নতুন উড়োজাহাজ। আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে…

এপ্রিল ৩০, ২০২৬
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যাতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে,…

এপ্রিল ৩০, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন…

এপ্রিল ৩০, ২০২৬
প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার বিজয়ীকে দেওয়া…

এপ্রিল ৩০, ২০২৬
বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার সকাল ১০ টার পর থেকে কখনো ভারি…

এপ্রিল ২৯, ২০২৬
সৌদিতে হজযাত্রী পৌঁছেছেন ৩৮২০৭ জন, মৃত্যু বেড়ে ৭

সৌদিতে হজযাত্রী পৌঁছেছেন ৩৮২০৭ জন, মৃত্যু বেড়ে ৭

এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে…

এপ্রিল ২৯, ২০২৬
ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

এপ্রিল ২৯, ২০২৬
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ…

এপ্রিল ২৯, ২০২৬
আজকের স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দামে ফের পতন হয়েছে। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে…

এপ্রিল ২৯, ২০২৬
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা - crd.news