রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণার আহ্বান সালাউদ্দিন আহমেদের

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণার আহ্বান সালাউদ্দিন আহমেদের

Image

জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতির বর্তমান সংকট উত্তরণে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ঘোষণা এবং জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা এখন সময়ের দাবি। তিনি বলেন, নির্বাচনের বিকল্প এই মুহূর্তে নেই। দীর্ঘদিন অনির্বাচিত সরকার চালু থাকলে রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি হয়, যা গণতান্ত্রিক উত্তরণে বড় বাধা হয়ে দাঁড়ায়।

বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত ঐক্যমত কমিশনের সভায় অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে আমাদের সমর্থন সীমাহীন নয়, এটি শর্তসাপেক্ষ — ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সরকারকে এখনই সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, এই সনদই হবে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কারের ভিত্তি। তাই সকল দলের সম্মতিতে আমরা সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। তিনি প্রস্তাব করেন, সনদে উল্লেখিত নীতিসমূহ জনগণের অনুমোদনের জন্য নির্বাচনের দিনেই গণভোটের মাধ্যমে পাস করা যেতে পারে, এতে সময় ও ব্যয় দুটোই কমবে।

বিএনপি নেতা বলেন, “আমরা চাই না কোনো স্বৈরাচারী শক্তি আবারো সুযোগ নিক। তাই একটি ভারসাম্যপূর্ণ প্রশাসন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এখন অত্যাবশ্যক।” তিনি প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান, সচিবালয়ের বদলি ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রতিরক্ষা বাহিনীতে ভারসাম্য বজায় রাখতে।

তিনি আরও বলেন, “জুলাই জাতীয় সনদে যদি কিছু নোট অফ ডিসেন্ট থেকেও থাকে, সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আলোচনার মাধ্যমেই ঐক্যমত গঠিত হতে পারে। সভায় তিনি ১৭ অক্টোবর বিকেল ৪টায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের প্রস্তাব দেন এবং আশা প্রকাশ করেন যে প্রধান উপদেষ্টা দ্রুত সিদ্ধান্ত জানাবেন।

সালাউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যের শেষে বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জনগণের সামনে একটি ইতিবাচক বার্তা দিতে চাই—বাংলাদেশ গণতন্ত্রের পথে অটল থাকবে, এবং নির্বাচনই হবে সেই পথের প্রথম ধাপ।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬