বৃহস্পতিবার । আগস্ট ৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ক্ষমতায় এলে বিএনপি শিক্ষকদের জাতীয়করণে নিয়ে আসবে : এ্যানি

ক্ষমতায় এলে বিএনপি শিক্ষকদের জাতীয়করণে নিয়ে আসবে : এ্যানি

Image

ক্ষমতায় এলে বিএনপি শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার (২০ অক্টোবর) দুপুরে দলের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তিনি এ কথা বলেন।

শিক্ষকদের দাবির প্রতি বিএনপির পক্ষ থেকে একাত্মতা জানিয়ে এ্যানি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। আমরা যে একাত্মতা প্রকাশ করেছি, তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনাদের যে সামাজিক মর্যাদা রয়েছে, এ মর্যাদাকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব দিয়েছি। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের অবহিত করেছেন।’

তিনি বলেন, ‘রাষ্ট্র এবং রাজনীতিক সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। সব নাগরিক সুবিধা দিলেই সব সমস্যার সমাধান হবে না। শিক্ষাকে আধুনিকীকরণ করতে হবে। শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। আপনাদের আন্দোলনের আগেই বিবিসিতে এক সাক্ষাৎকারে শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিয়ে তারেক রহমান কথা বলেছেন।’

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘এটি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি দায়িত্বশীল দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি। এ সিদ্ধান্তটি নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনরায় উল্লেখ করলাম।’

তিনি বলেন, ‘আপনারা গত ৮-৯ দিন থেকে যেভাবে প্রখর রোদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এটা তো করার কথা ছিল না। আগামী দিনে যেন এ আন্দোলন আর না করতে হয়, সেজন্য পূর্ণ জাতীয়করণের কথাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘কারণ মর্যাদার জায়গায় আপনাদের আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন। শিক্ষাকে আধুনিকীকরণের জন্য আপনারা কাজ করছেন। আপনারা আমাদের শিক্ষাগুরু। আপনাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করলাম।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে অন্তর্বর্তী সরকার আপনাদের যুক্তি সঙ্গত দাবির সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু কাঙ্ক্ষিত দাবি ২০ শতাংশ হয়তো আপনারা পাননি। সরকারকে বলব, ৫ শতাংশ পর্যাপ্ত নয়। বিশেষ বিবেচনা আপনাদের (শিক্ষকদের দাবি পূরণ) করতে হবে। এ সময় তার সঙ্গে দলের প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।

Releated Posts

AES Study Abroad Hosts Australian Education Expo Featuring Leading Universities in Dhaka

AES Study Abroad Hosts Australian Education Expo Featuring Leading Universities in Dhaka

An Australian Education Expo featuring Australian leading universities was held in Dhaka on Wednesday, providing Bangladeshi students with…

আগস্ট ৫, ২০২৬
ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬