বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের

Image

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে আমাদের পথে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ বাতিল করার পর থেকে ২৩ অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি।

জিএম কাদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়, তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। এর থেকে আমরা উদ্ধার পেতে চাই। যতদিন দেরি হবে তত ক্ষতি হবে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে। সেরকম ভোটের প্রস্তুতি চলছে, তার চেয়েও বেশি। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দিতে পারেন না। আপনি বিচার করেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করেন।

তিনি বলেন, গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত। দেশের আইনশৃঙ্খলা কোন সময় এত খারাপ ছিলনা। প্রত্যেক মাসে মানুষ খুন হচ্ছে, কখনই এত মানুষ খুন হয়নি। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির, কোনো বিনিয়োগ আসছে না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কেউ কেউ মনে করে এখনই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। টিসিবির ট্রাকের পেছনে দেখবেন লম্বা লাইন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এরশাদ ছিলেন অনেক দূরদর্শী নেতা, তিনি অনেক দূরে দেখতে পেতেন। উপনিবেশিক শাসন ব্যবস্থা ভেঙে উপজেলা শাসনব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এর প্রধান করেছিলেন জনগণের প্রতিনিধির হাতে। আর সেই প্রতিনিধির অধীনে ছিলেন সকল প্রশাসন। কায়েমি স্বার্থ বাস্তবায়নের জন্য সেই উপজেলা পরিষদ বাতিল করেন। এখন যা রয়েছে তা হচ্ছে নামকাওয়াস্তে। আমরা কখনও ক্ষমতায় পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার…

মার্চ ১০, ২০২৬
কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবা দখলের ব্যাপারে যা জানালেন ট্রাম্প

কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে দেশটি ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার…

মার্চ ১০, ২০২৬
ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, টিঅ্যান্ডটি মাঠে জনতার ঢল

নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি…

মার্চ ১০, ২০২৬
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ১০, ২০২৬
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের - crd.news