বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ম্যাচ চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাব্বি

ম্যাচ চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাব্বি

Image

মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসর। শনিবার (২৫ অক্টোবর) দেশের তিন বিভাগীয় শহরের চার ভেন্যুতে শুরু হয়েছে দেশের প্রথম শ্রেণির সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। তবে আসরের প্রথম দিনেই ম্যাচ চলাকালে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। 

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামে বরিশাল বিভাগ। তবে ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে গরমের কারণে মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল বিভাগের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বী।দ্রুততম সময়ে স্ট্রেচারে শুইয়ে ৩৮ বছর বয়সী রাব্বিকে অ্যাম্বুলেন্সে তোলা হলেও পরবর্তী সময়ে ভালো অনুভব করায় হাসপাতালে যেতে হয়নি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিত বরন রায় সেখানে উপস্থিত থেকে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন।স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আল-আমিন জানান, অতিরিক্ত গরমে ফজলে রাব্বী অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন ড্রেসিং রুমে বিশ্রামে আছেন এবং শারীরিকভাবে স্বাভাবিক। হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। চিকিৎসক জানিয়েছেন, সম্ভবত আগের রাতে ঘুম কম ও মানসিক চাপে ছিলেন, তাই গরমে হিটস্ট্রোকের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটে নিয়মিত মুখ ফজলে মাহমুদ রাব্বী। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। সেখানে নামের প্রতি সুবিচার করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে বেশ আস্থার নাম তিনি। বিপিএলেও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।   

Releated Posts

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
ইরানকে ‘শিগগিরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ পারমাণবিক চুক্তি মেনে নিতে হবে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানকে ‘শিগগিরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ পারমাণবিক চুক্তি মেনে নিতে হবে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, পারমাণবিক কর্মসূচিতে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে তেহরানকে দ্রুত…

এপ্রিল ৩০, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তীতে হত্যা ও গুমসহ ১,৮৫৫ মামলা দায়ের: আসাদুজ্জামান

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তীতে হত্যা ও গুমসহ ১,৮৫৫ মামলা দায়ের: আসাদুজ্জামান

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই…

এপ্রিল ৩০, ২০২৬
বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ : আজ সন্ধ্যায় চুক্তি সই

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ : আজ সন্ধ্যায় চুক্তি সই

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি নতুন উড়োজাহাজ। আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে…

এপ্রিল ৩০, ২০২৬
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যাতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে,…

এপ্রিল ৩০, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন…

এপ্রিল ৩০, ২০২৬
প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার বিজয়ীকে দেওয়া…

এপ্রিল ৩০, ২০২৬
বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার সকাল ১০ টার পর থেকে কখনো ভারি…

এপ্রিল ২৯, ২০২৬
সৌদিতে হজযাত্রী পৌঁছেছেন ৩৮২০৭ জন, মৃত্যু বেড়ে ৭

সৌদিতে হজযাত্রী পৌঁছেছেন ৩৮২০৭ জন, মৃত্যু বেড়ে ৭

এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে…

এপ্রিল ২৯, ২০২৬
ম্যাচ চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাব্বি - crd.news