রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সহনশীলতার সংস্কৃতি ফেরাতে হবে : খসরু

প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সহনশীলতার সংস্কৃতি ফেরাতে হবে : খসরু

Image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন আর রাস্তায় আন্দোলনের সময় নয়। জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি সাংঘর্ষিক ও প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে সহনশীলতার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।

রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  বিশেষ অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, শেখ হাসিনার পতনের পর ১৪ মাস অতিক্রম হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি এবং কাঙ্ক্ষিত নির্বাচিত সংসদ সরকারও প্রতিষ্ঠিত হয়নি। এ জন্যই জনগণের মালিকানা এবং সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এক দশকের বেশি সময় ধরে চলা কঠিন আন্দোলনে সবাই একসঙ্গে ছিলেন। এই সংগ্রামের ফলস্বরূপ যে রাজনৈতিক অর্জন, অর্থাৎ জনগণের গণতান্ত্রিক অধিকার, তা নিশ্চিত করতে এখন বাকি কাজ সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, এখন রাস্তা বা সংঘাতের রাজনীতি নয়, বরং জনগণের কাছে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারব না, আমরা হিংসা করার রাজনীতির দিকে যেতে পারব না। বিগত দিনের প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতি থেকে ফিরে এসে আগামী বাংলাদেশের জন্য সহনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভিন্নমত পোষণ করেও তাকে সম্মান জানানোর সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ঐক্যের মাধ্যমে অংশ নিতে হবে। বিভিন্ন দলের নিজস্ব দর্শন বা চিন্তাভাবনা থাকা স্বাভাবিক, এতে বিভেদ হচ্ছে না। যার যার অবস্থানে থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েই পরিবর্তন আনতে হবে এবং বিভিন্ন সংস্কারের বিষয়গুলো জনসমক্ষে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন একটি প্রক্রিয়া, একটি পরিশ্রুতকরণ প্রক্রিয়া। নির্বাচনকে বাধাগ্রস্ত না করে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই ম্যান্ডেটের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে, রাস্তায় সাংঘর্ষিক অবস্থার মাধ্যমে নয়। কারণ সংঘাতের মাধ্যমে সমাধান করতে গেলে আবার সেই পুরোনো জমানায় ফিরে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানাচ্ছি।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬