রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • আমলাতন্ত্রের সঙ্গে সংঘাত নয়, আমলাদের কাজ কমিয়ে দেওয়া হবে : আমীর খসরু

আমলাতন্ত্রের সঙ্গে সংঘাত নয়, আমলাদের কাজ কমিয়ে দেওয়া হবে : আমীর খসরু

Image

বিএনপি সরকারে গেলে আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে আমলাদের কাজ কমিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করার কিছু নেই। আমলাতন্ত্রের সঙ্গে সংঘাত না করে তাদের দায়িত্ব কমিয়ে দিতে হবে। আমলাতন্ত্রের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার নেই।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানে ইকোনমিক রিফর্ম সামিট-২০২৫-এর প্রথম দিনের প্রথম সেশনে তিনি এসব কথা বলেন। একশনএইড ও বিডিজবস ডটকমের সহযোগিতায় দুই দিনব্যাপী এ সামিট যৌথভাবে আয়োজন করেছে নাগরিক কোয়ালিশন, ইননোভেশন, ফিনটেক সোসাইটি, বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করার কিছু নেই, অ্যাকাউন্টেবল করারও বেশি কিছু নেই। যদি আমরা তাদের দায়িত্বগুলো কমিয়ে দিই, তাদের কাজটা কমিয়ে দিই তাহলেই হবে।

বাংলাদেশের আমলাতন্ত্রের মূল কাজ হওয়া উচিত নীতি বাস্তবায়ন করা, নীতি তৈরি করা নয়। এ দুই ভূমিকার মিশ্রণ দীর্ঘদিন ধরে কার্যকারিতা ও জবাবদিহিকে ব্যাহত করছে। দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া ও বাস্তবায়নের লক্ষ্য স্পষ্ট করা হলে দক্ষতা বাড়বে।’

সাবেক এ বাণিজ্যমন্ত্রী তার মেয়াদকালের উদাহরণ টেনে বলেন, ‘আমার সময়ে ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) সার্টিফিকেট ইস্যুর দায়িত্ব বাণিজ্য উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছ থেকে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) হাতে দেওয়া হয়।

তখন এর বিরোধিতা হয়েছিল, কারণ এর সঙ্গে অর্থ ও ক্ষমতা জড়িত ছিল। কিন্তু শেষ পর্যন্ত এ পদক্ষেপ দুর্নীতি কমিয়েছে ও কার্যকারিতা বাড়িয়েছে। রপ্তানিকারকদের অভিযোগ ছিল সার্টিফিকেট নিতে দুর্নীতি ও বিলম্বের মুখে পড়তে হয়। বিজিএমইএকে দায়িত্ব দেওয়ার পর সেই সমস্যা দূর হয়েছে, এখন পর্যন্ত বেসরকারি খাত সফলভাবে এটি পরিচালনা করছে। বিএনপি ক্ষমতায় গেলে এ ধরনের আরও কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে।

সামিটের প্রথম দিন সকালে ‘বিনিয়োগের বাধা দূর করার জন্য প্রয়োজনীয় সংস্কার’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরেন সিএফএ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আসিফ খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ, হিসাববিদ স্নেহাশীষ বড়ুয়া, চালডালের সিইও ওয়াসিম আলিম ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবুদ্দিন হোসেন।

Releated Posts

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬