শুক্রবার । নভেম্বর ৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • গণভোট ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ, ধৈর্যের বার্তা বিএনপির

গণভোট ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ, ধৈর্যের বার্তা বিএনপির

Image

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বর্তমানে দেশজুড়ে প্রধান আলোচনার বিষয়। বিশেষ করে ‘গণভোট’ নিয়ে রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। জামায়াত, এনসিপিসহ কয়েকটি দল নভেম্বরেই বা নির্বাচনের আগে গণভোট চায়। অন্যদিকে বিএনপিসহ দেশের বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচনের দিন গণভোট চায়। এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম, বক্তৃতার মঞ্চসহ প্রায় সবখানে চলছে তুমুল তর্ক-বিতর্ক।

তবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার পরও সর্বোচ্চ ধৈর্য দেখাতে চায় বিএনপি। কোনো ধরনের শক্তি প্রদর্শন বা রাজপথের কর্মসূচি দিয়ে দেশে আপাতত বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় না দলটি। বিএনপি আশা করছে, প্রধান উপদেষ্টা বাস্তবতার নিরিখে সঠিক সিদ্ধান্ত নেবেন।

কারণ সুপারিশ করলেই সেটা সিদ্ধান্ত হতে পারে না। সুতরাং জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মানা হবে না।
কারণ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশ ও দেশের জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে। এখনো দিচ্ছে।

অন্যদিকে জামায়াত নিজেদের স্বার্থে প্রশাসনে দলীয়করণ করলেও বিএনপি সে পথে হাঁটেনি। দ্রুততম সময়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশে সরকার গঠনের কথা বলে আসছে বিএনপি। যে কারণে বিএনপি সব সময় শান্তি ও চরম ধৈর্যের পরিচয় দিয়েছে, দিচ্ছে। কিন্তু কোনো অশুভ পক্ষ যদি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, তাহলে বিএনপি বসে থাকবে না। দেশ ও জনগণের স্বার্থে কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামতে বাধ্য হবে দলটি।


বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গত বুধবার রাতে ঐকমত্য কমিশনের সুপারিশের বিষয়েই মূল আলোচনা হয়। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সেখানে আপাতত সর্বোচ্চ ধৈর্য দেখানোর বিষয়ে একমত হন স্থায়ী কমিটির সদস্যরা। এরপর গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনেও এমন ইঙ্গিত দেন দলের নেতারা।

তাঁরা বলছেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই মুহূর্তে তাদের জনসমর্থন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। তাদের বড় কোনো কর্মসূচিতে লাখ লাখ লোকের সমাগম হয়। রাজধানীসহ সারা দেশে বিএনপি ইচ্ছা করলে বড় ধরনের শোডাউন করতে পারে। কিন্তু কিছু দিন রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের মতপার্থক্য তৈরি হলেও তারা অনেকটা ধৈর্য ধারণ করছে।

বিএনপির স্থায়ী কমিটির সভা সূত্র জানায়, বিএনপি এখন সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে চায়। তাদের মূল লক্ষ্য যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া। এ জন্য তারা যত ছাড় দেওয়ার তা দিয়েছে। গণভোটসহ আরো যেসব ইস্যু আছে সেখানেও তারা নমনীয় থাকতে চায়। তাদের কথাগুলো তারা অন্তর্বর্তী সরকারকে পৌঁছে দেবে। তবে তা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নয়। মিডিয়ার মাধ্যমে, বক্তৃতা-বিবৃতির মাধ্যমে, প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা অনৈক্যের বিষয়গুলো জানাবে। কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে দলটি গণভোট মেনে নিবে না। গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। আর যদি কোনো কারণে নির্বাচনের আগে গণভোটের সম্ভাবনা তৈরি হয়, তাহলে বিএনপি বসে থাকবে না। হয়তো তখন আর ধৈর্য ধারণ করা হবে না।   

বিএনপির স্থায়ী কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জাতির সামনে কমিটমেন্ট দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা তাতে আস্থা রেখেছি। জাতির স্বার্থে নির্বাচনের দিন গণভোটে আমরা একমত হয়েছি। এর বাইরে অন্য কোনো দিন বা নির্বাচনের আগে আমরা গণভোট মেনে নেব না। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা কোনো কর্মসূচিতে এখন যাব না। নির্বাচন নিয়ে আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এটা একটি সুপারিশ। এর মধ্যে যে ত্রুটিগুলো আমরা পেয়েছি তা উপস্থাপনের চেষ্টা করেছি। সব ব্যাপারে সব রাজনৈতিক দল একমত নাও হতে পারে। এ জন্য নোট অব ডিসেন্ট দিয়েও একমত হওয়া যায়। আমরা চাই ঐকমত্য কমিশনে যা সিদ্ধান্ত হয়েছে, যা ডকুমেন্টেড আছে সে ব্যাপারে সুপারিশ করা হোক।’

স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়, ঐকমত‍্য কমিশনের সুপারিশ জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল। এর মধ্য দিয়ে কমিশন চব্বিশের গণ-অভ্যুত্থানের স্টেকহোল্ডারদের মধ্যে ঐক্যের পরিবর্তে কার্যত অনৈক্য সৃষ্টি করছে। বিএনপি এখন মনে করছে, ঐকমত্য কমিশন, সরকার এবং আরো দু-একটি রাজনৈতিক দল একই পক্ষ। অথচ বিএনপি সবচেয়ে বড় স্টেকহোল্ডার হওয়া সত্ত্বেও কমিশনের সুপারিশে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি। এতে বিএনপি বিস্মিত ও ক্ষুব্ধ।

সভা সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির একজন সদস্য গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুপারিশকে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ইয়াহিয়া খান জারীকৃত লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (এলএফও) এবং আইয়ুব খান প্রবর্তিত বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্রের সঙ্গে তুলনা করেন। তিনি মনে করেন, কমিশনের সুপারিশে দুটি দলের প্রস্তাব ও ঐকমত্য কমিশনের চিন্তা-ভাবনা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে নির্বাচনের আগে গণভোটের বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই ব্যক্তিগতভাবে এ ব্যাপারে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। কমেন্টে মতামতও পড়ছে বেশ। তবে বিএনপির অ্যাক্টিভিস্টরা ‘না’ এর পক্ষে কাজ করছেন। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে জামায়াতের অ্যাক্টিভিস্টরা ‘হাঁ’ এর পক্ষে পোস্ট দিচ্ছেন। তবে নির্বাচনের আগে গণভোটের বিষয়ে ‘না’ এর পক্ষেই বেশি মতামত দেখা যাচ্ছে।

জানতে চাইলে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, ‘গণভোট নির্বাচনের আগে হবে বা নির্বাচনের দিন হবে, এটা নিয়ে যে বিরোধ হচ্ছে এটা রাজনৈতিক মারপ্যাঁচের ব্যাপার। আগে হলে কী হবে আর নির্বাচনের দিন হলে কী হবে, সেটা সাধারণ মানুষ বোঝে না। তবে এটা ঠিক, এতে রাজনৈতিক অনৈক্য বাড়ছে। এতে ফ্যাসিবাদী শক্তির তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। এভাবে চললে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার পথও সৃষ্টি হতে পারে।’

Releated Posts

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত…

নভেম্বর ৫, ২০২৬
‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ নিয়ে ১৫ নভেম্বর খুলছে কক্সবাজার কার্নিভালের দুয়ার, টিকিটিং ও এক্সপেরিয়েন্স বুকিং পার্টনার টিকিফাই

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ নিয়ে ১৫ নভেম্বর খুলছে কক্সবাজার কার্নিভালের দুয়ার, টিকিটিং ও এক্সপেরিয়েন্স বুকিং পার্টনার টিকিফাই

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর কক্সবাজারের হোটেল শৈবালসংলগ্ন সমুদ্রসৈকতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন…

নভেম্বর ৫, ২০২৬
‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে।…

নভেম্বর ৫, ২০২৬
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের ২০২৪ সালের…

নভেম্বর ৫, ২০২৬
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য…

নভেম্বর ৫, ২০২৬
বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী হিসেবে নয় বরং এআই প্রয়োগ ও…

নভেম্বর ৫, ২০২৬
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী…

নভেম্বর ৫, ২০২৬
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড…

নভেম্বর ৫, ২০২৬
পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

আগামী পয়লা ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের…

নভেম্বর ৪, ২০২৬