বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল সমাবেশ

মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল সমাবেশ

Image

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ সমাবেশ চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। সমাবেশে আগতরা অবিলম্বে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে প্রতি অনুরোধ করেন।

জানা যায়, গত ৩ নভেম্বর সারা দেশের ২৩৭টি সংসদীয় আসনে মনোনয়ন চূড়ান্ত করে বিএনপি। এর মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়। এর পরদিন ৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপির যুগ্মমহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণ দেখিয়ে মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করা হয়।

এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকালে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করেন কামাল জামান মোল্লা সমর্থকরা। দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সমাবেশ চলে।

সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য মাহবুব রহমান, শহিদুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্যসচিব আজমল হোসেন খান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, ‘আমার নেতা তারেক রহমান বলেছিলেন, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল খেটেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরই মনোনয়ন দেওয়া হবে। তিনি তার কথা রেখেই আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে। কোনও ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না। আমার বিশ্বাস, আমার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করে দল আমাকে পুনরায় মনোনয়ন দেবে। আপনারা প্রস্তুত থাকুন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিতে।’

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬