রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই, নির্ধারিত সময়েই ভোট হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই, নির্ধারিত সময়েই ভোট হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

Image

নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ১৬ থেকে ১৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরকে এবং আমাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা বলে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আইন উপদেষ্টা বলেন, জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেওয়া হয় না। জামিন দেওয়া না দেওয়া বিচারকদের বিচারিক ব্যাপার। জামিন দেওয়ার বিষয়টি পুলিশের রিপোর্টের ওপরও নির্ভর করে। এছাড়া এক্ষেত্রে আইনজীবীদেরও ভূমিকা থাকে।

তিনি বলেন, লিগ্যাল এইডের ক্ষেত্রে আইনগত সহায়তা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২টি জেলায় পাইলট প্রকল্প নেওয়া হয়েছিল। রাজশাহীতেও দ্রুত শুরু হবে।

Releated Posts

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬
তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

মেক্সিকোর মোন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। ম্যাচের শুরু…

জুন ২১, ২০২৬