রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে হামলার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে হামলার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রামদাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নূর হোসেন বিপ্লব (২৩), ওরফে ‘আতঙ্ক বিপ্লব’। তিনি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘আইএসএস’-এর কর্মী। তার বাবা শাহ আমানত হলের বাবুর্চি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি চোরাই মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকজন স্থানীয় শিক্ষার্থীর সঙ্গে বিপ্লবের বিরোধ সৃষ্টি হয়। মোবাইল ফোনটি ফেরত দেওয়ার বিষয়ে অর্থ নিয়ে মতবিরোধ হলে বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতার মধ্যস্থতায় শাহ আমানত হলে উভয় পক্ষ জড়ো হয়।

আলোচনার একপর্যায়ে বিপ্লব ক্ষিপ্ত হয়ে রামদা হাতে হলে প্রবেশ করে প্রতিপক্ষ শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে প্রক্টোরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে বিপ্লব জানান, তিনি স্থানীয় যুবলীগ নেতা হানিফের ভাই ইকবালের কর্মী। তবে তার দাবি, অভিযোগকারীরা আগে তার সঙ্গে ছাত্রলীগ করতেন, বর্তমানে তারা ছাত্রদলের আশ্রয়ে রয়েছেন। তিনি বলেন, ‘আমি তাদের ভয় দেখানোর জন্যই রামদা নিয়ে গিয়েছিলাম।’

অন্যদিকে, প্রক্টোরিয়াল বডি অভিযোগকারীদের মোবাইল ফোন পরীক্ষা করে তাদেরও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে। প্রশাসনের মতে, পূর্বপরিচিত ও বন্ধু মহলের মধ্যেই এই বিরোধের সূত্রপাত।

চাকসুর আইন সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, ‘উভয় পক্ষই বহিরাগত। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ধরনের বিরোধ মীমাংসার নামে বহিরাগতদের আনা অনাকাঙ্ক্ষিত। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে এ ধরনের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তাকে থানায় সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬