রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে : ফারুক

তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে : ফারুক

Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে মন্তব্য করে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘দেশে সুশাসন আসবেই। আর সেই সুশাসন প্রতিষ্ঠিত হবে একমাত্র তারেক রহমানের হাতে ধরে।’

রবিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘তারেক রহমান তাঁর বাবা-মায়ের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ১৬টি বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য প্ল্যান তৈরী করেছেন। সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তিনি অপেক্ষা করছেন।ইনশাআল্লাহ জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তাঁর প্ল্যান যাতে সফল হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি।’ 

সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে। বলা হচ্ছে হেলে পড়েছে। কিন্তু, হেলে পড়েছেন আপনারা। ১০টি বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে আপনাদের কোনো হামলা-মামলা ছিল না। তার প্রমাণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি। এরাই চেয়েছিল নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালু করা হোক। এখন আবার এরাই নির্বাচন কমিশন অফিসে গিয়ে বলে হেলে গেছে। এগুলো হচ্ছে নির্বাচনকে বানচাল করার একটা পূর্বাভাস।’ 

ফারুক আরও বলেন, ‘প্রথম প্ল্যান হবে তরুণদের মাদকাসক্ত থেকে বের করে আনা। সুশাসন প্রতিষ্ঠা করবে তারেক রহমান। কোটি কোটি গাছ লাগানোর প্ল্যান থাকবে। জিয়াউর রহমানের মতো খাল খনন করবে। দেশের ফসল উৎপাদন বৃদ্ধি হবে। যেসব হাসপাতালগুলো দুর্দশা অবস্থায় রয়েছে, সেগুলোকে উন্নত করা। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। আমি যতটুকু রাজনৈতিকভাবে বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে তাঁর প্ল্যান। তারেক রহমানের প্ল্যান সফল ও সার্থক হোক।’

বিএনপির এই নেতা বলেন, ‘সাংবাদিকদের লেখার স্বাধীনতা না থাকলে, আসল স্বাধীনতা ক্ষুন্ন হয়ে যাবে। সাংবাদিকদের লেখার অধিকার যেন সবসময় থাকে। এটা যেন আবারও বন্ধ হয়ে না যায়।’ 

এ সময় তিনি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।  

আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬