বুধবার । মার্চ ১৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার গণসংযোগ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার গণসংযোগ

Image

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ক্যাম্পেইন চালিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা। শনিবার তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর গুলশান , বনানী এলাকায় বিশাল মিছিল ও গণসংযোগ করেন।
প্রচারণাকালে কামাল জামান মোল্লা সাধারণ ভোটারদের উদ্দেশে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার নির্দেশ দেন।
র‍্যালিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আপনাদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজও আপনারা প্রমাণ করেছেন—আপনারা রাজপথ ছাড়েননি, আন্দোলন-সংগ্রাম থেকে সরে যাননি।”
তিনি আরও বলেন, গুলশান-১ ও গুলশান-২, কাকলী, মহাখালী ও ওয়্যারলেস গেটসহ বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা যেভাবে তারেক রহমানের পক্ষে জনগণকে সোচ্চার করেছেন, তা দলীয় আন্দোলনের শক্ত অবস্থানকে আবারও প্রমাণ করেছে।
নেতা-কর্মীদের উদ্দেশে কামাল জামান মোল্লা বলেন, “আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে ঘুরে ঘুরে গিয়ে সত্যটা তুলে ধরা এবং ভোট আদায় করে নেওয়া। সবাই ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে তারেক রহমানের জন্য ভোট চাইবেন।”
তিনি অভিযোগ করে বলেন, ঢাকা-১৭ আসনে একটি কুচক্রী মহল তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। ওই মহল বিভিন্নভাবে ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছে। এমনকি ভোট দিলে ‘বেহেশতে যাওয়া যাবে’—এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জরুরি।
এদিকে কামাল জামান মোল্লা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
বক্তব্যের শেষাংশে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ভোটের মাধ্যমে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করে আমরা আমাদের প্রিয় নেত্রীকে সম্মান জানাতে চাই।”
আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি ঢাকা -১৭ আসনের নেতা-কর্মীদের বলেন, “যেভাবে আন্দোলনের সময় রাজপথে ছিলেন , ঠিক সেভাবেই এই আগামী ২২ দিন পাড়া-মহল্লা ও প্রতিটি বাড়িতে গিয়ে তারেক রহমানের জন্য ভোট চাইবো। এই ২২ দিন ঘুম নয়—শুধু জনগণের কাছে পৌঁছানোই লক্ষ্য।”

Releated Posts

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয়…

মার্চ ১৮, ২০২৬
‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

‘রাক্ষস’-এ নায়ক-খলনায়ক দুই চরিত্রেই কি সিয়াম?

অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি…

মার্চ ১৬, ২০২৬
বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটা দল করি,…

মার্চ ১৬, ২০২৬
২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের…

মার্চ ১৬, ২০২৬
তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা…

মার্চ ১৬, ২০২৬
নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে…

মার্চ ১৬, ২০২৬
নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা…

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস

 ✒️ শফিকুল ইসলাম সোহাগ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি, ফ্যামিলি কার্ড, শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না, জাকাত বোর্ড পুনর্গঠনের…

মার্চ ১৬, ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার…

মার্চ ১৬, ২০২৬
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার গণসংযোগ - crd.news