বুধবার । জুন ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • রাজনীতি
  • ধানের শীষের হয়ে ঢাকা -১৭ ও মাদারীপুর -১ এ লড়তে চান বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা

ধানের শীষের হয়ে ঢাকা -১৭ ও মাদারীপুর -১ এ লড়তে চান বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা

Image

তাশফিয়া তাবাসসুম :

আওয়ামী দুঃশাসনের সময়কালে মিথ্যা মামলায় বার বার কারা নির্যাতিত বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে ঢাকা -১৭ ও মাদারীপুর -০১ আসনে ভোটের মাঠে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিগত এক যুগের বেশি সময় শুধুমাত্র বিএনপি রাজনীতি করার অপরাধে মিথ্যা মামলায় অসংখ্যবার কারাগারে যেতে হয়েছে। ধ্বংস করা হয়েছে আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান। কামাল জামান মোল্লা বলেন, শত নির্যাতনের মাঝেও দলের স্বার্থে নেতা-কর্মীদের ছেড়ে যাইনি। আমার নির্বাচনী এলাকা ঢাকা -১৭ ও মাদারীপুর -০১ আসনের নেতা কর্মীদের পাশে ছিলাম , আছি ও থাকবো। আসন্ন নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবো। তবে আমার বিশ্বাস তারুণ্যের অহংকার আমার নেতা তারেক রহমান আমাকে ঢাকা -১৭ ও মাদারীপুর -০১ আসনে মনোনয়ন দিলে বিপুল ভোটে আমি বিজয়ী হয়ে আসন দুটি উপহার দিতে পারবো।

গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কামাল জামান মোল্লা এসব কথা বলেন। তিনি বলেন, দেশে মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস গত এক বছরে ব্যাপকভাবে বেড়েছে। মানুষের প্রত্যাশা ছিল, স্বৈরাচারী শাসনের অবসান হলে, স্বৈরাচারী সরকারের পতন হলে, শেখ হাসিনাকে বিদায় করা সম্ভব হলে মানুষ একটু শান্তিতে থাকবে। কিন্তু শান্তি তো দূরে থাক, এখন হাসিনার ফ্যাসিজম পুনঃপ্রতিষ্ঠা পাচ্ছে । সমাধান একটাই যত দ্রুত সম্ভব সুষ্ঠূ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দলের রাষ্ট্র ক্ষমতায় আসা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাদারীপুরের শিবচর উপজেলার কৃতিসন্তান ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে বিএনপি কিছু শিক্ষা নিয়েছে, যাতে দল আর কখনোই সংকটে না পড়ে সেই বিষয়টি বিএনপি লক্ষ রাখছে। এ জন্য তো অপরাধ করলেও নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে, এটাতেও বোঝা যাচ্ছে বিএনপি জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিচ্ছে।

কামাল জামান মোল্লা বলেন, তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না। আইনের শাসনের দিকে বেশি গুরুত্ব দেন। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাখার পাশাপাশি ঘুনে ধরা শিক্ষাব্যবস্থাকে জোরদার করবে বিএনপি ক্ষমতায় গেলে। এ ছাড়াও আমাদের ৩১ দফা আছে। ৩১ দফায় পরিষ্কারভাবে সব বলা আছে। বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। কাজের বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের মানুষ একটি চমৎকার শাসনব্যবস্থা পাবেন।

REP/POL-2356

Releated Posts

মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনে যেকোনও ব্যক্তি অংশ নিতে পারবে বলে জানিয়েছেন…

জুন ৯, ২০২৬
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান

দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ…

জুন ৮, ২০২৬
দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা : মঈন খান

দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা : মঈন খান

তৃণমূলের নারীরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।…

জুন ৮, ২০২৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে…

জুন ৮, ২০২৬
স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

প্রাথমিক ও  সার্বিক স্বাস্থ্যসেবা  জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার। এই লক্ষ্যে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎচালিত…

জুন ৬, ২০২৬
জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেছেন। আজ শনিবার সকালে…

জুন ৬, ২০২৬
অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ঢাকা শহরের ট্রাফিক…

জুন ৩, ২০২৬
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন…

মে ৩১, ২০২৬
বিএনপির প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ, বাস্তবায়নের পথে সরকার

বিএনপির প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ, বাস্তবায়নের পথে সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ শুরু…

মে ২৭, ২০২৬