শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • কেন্টাকি প্রাইমারিতে ট্রাম্প বিরোধী রিপাবলিকান প্রার্থী পরাজিত

কেন্টাকি প্রাইমারিতে ট্রাম্প বিরোধী রিপাবলিকান প্রার্থী পরাজিত

Image

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়া রিপাবলিকান দলের এক কংগ্রেসম্যান কেন্টাকির প্রাইমারি নির্বাচনে পরাজিত হয়েছেন| 

এতে রিপাবলিকান দলের ভেতরে ট্রাম্পের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে বলে ধারণা করা হচ্ছে|

খবর বার্তা সংস্থা এএফপি’র|

ভোটগ্রহণ শেষ হওয়ার তিন ঘণ্টা পর কংগ্রেসম্যান টমাস ম্যাসি পরাজয় মেনে নেন| 

এই ফলকে ভিন্নমত দমন করার প্রচেষ্টায় ট্রাম্পের জন্য আরেকটি বিজয় হিসেবে দেখা হচ্ছে|

এর আগে, ইন্ডিয়ানা রাজ্যের আইনপ্রণেতারা শোচনীয়ভাবে পরাজিত হন এবং সপ্তাহান্তে লুইজিয়ানায় সিনেটর বিল ক্যাসিডির পুনঃনির্বাচনের প্রচেষ্টা ব্যর্থ হয়| 

এরা নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিরোধিতা করেছিলেন|

ম্যাসির বিরুদ্ধে কয়েক মাস ধরে ট্রাম্প সমালোচনামূলক প্রচারণা চালান| এতে ৩২ মিলিয়ন ডলারের বেশি বিজ্ঞাপন ব্যয় হয় ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ট্রাম্প-সমর্থিত প্রার্থী এড গ্যালরিনের পক্ষে প্রচারে অংশ নেন|

এসব ঘটনাই এক সময় শান্ত থাকা কেন্টাকির প্রাইমারি নির্বাচনকে জাতীয় পর্যায়ে ভোটারদের মনোভাব যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল|
 
মঙ্গলবার কয়েকটি অঙ্গরাজ্যে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়| 
তবে সবচেয়ে আলোচিত প্রতিযোগিতা ছিল কেন্টাকিতে| সাত মেয়াদে নির্বাচিত কংগ্রেসম্যান ম্যাসি প্রেসিডেন্টের দলের ভেতরের সবচেয়ে ধারাবাহিক সমালোচকদের একজন হিসেবে পরিচিত|

এই নির্বাচনকে পর্যবেক্ষণ করা হচ্ছিল এভাবে যে যুদ্ধ ও মূল্যস্ফীতি সংকট এবং জাতীয় পর্যায়ে কমতে থাকা জনপ্রিয়তার মধ্যেও রিপাবলিকান ভোটারদের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ কতটা শক্তিশালী আছে| 

একই সঙ্গে প্রশ্ন ছিল— যারা তার অবস্থানের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেন, দলে এখনো এমন আইনপ্রণেতাদের জন্য জায়গা আছে কি না|

ম্যাসি ইরান ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান বিরোধিতা, ইসরাইলকে সহায়তা নিয়ে সমালোচনা ও জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের পক্ষে অবস্থানের কারণে ট্রাম্পের বিরাগভাজন হন|

ট্রাম্প কৃষক ও অবসরপ্রাপ্ত মার্কিন নৌসেনা সদস্য গ্যালরিনকে সমর্থন দেন| 

গণমাধ্যম এটিকে মার্কিন ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হাউস প্রাইমারি নির্বাচনের একটি হিসেবে বর্ণনা করেছে| 

ব্যয়ের সিংহভাগই এসেছে ম্যাসি-বিরোধী ইসরাইলপন্থী গোষ্ঠীগুলো থেকে|

সমর্থকদের উদ্দেশে দেওয়া পরাজয় স্বীকারোক্তিমূলক ভাষণে ম্যাসি বলেন, ‘তারা আসনটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে| তারা অনেক নোংরা কৌশল ব্যবহার করেছে, কিন্তু আমরা আমাদের অবস্থানে অটল ছিলাম|’

প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক মাস ধরে প্রকাশ্যে এই ৫৫ বছর বয়সী ¯স্বাধীনতাবাদী, সাবেক প্রকৌশলী ও উদ্ভাবককে আক্রমণ করে আসছেন| 
তাকে তিনি ‘অবিশ্বস্ত’, নির্বোধ’ ‘উন্মাদ’ এবং বড় মাপের জঘন্য ব্যক্তি’ বলে আখ্যা দিয়েছেন|

নির্বাচন ফলাফল ঘোষণার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তিনি একজন খারাপ মানুষ ছিলেন, তার পরাজয়  প্রাপ্য ছিল|

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬