বৃহস্পতিবার । মে ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ইরান ইস্যুতে ট্রাম্পের শক্ত বার্তা, নেতানিয়াহু কি স্বাধীন?

ইরান ইস্যুতে ট্রাম্পের শক্ত বার্তা, নেতানিয়াহু কি স্বাধীন?

Image

ইরান ইস্যুকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নির্দেশনা অনুযায়ীই সিদ্ধান্ত নেবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরানের ওপর সম্ভাব্য সামরিক পদক্ষেপের ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ইচ্ছা অনুযায়ী কাজ করবেন।

তিনি বলেন, আমি যা চাই, তিনি তাই করবেন। তিনি খুব ভালো মানুষ এবং একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী।

এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন এর আগের দিনই দুই নেতার মধ্যে হওয়া ফোনালাপ ঘিরে উত্তেজনার খবর প্রকাশিত হয়। ওই ফোনালাপে ইরান ইস্যুতে ভবিষ্যৎ কৌশল নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের ইঙ্গিত পাওয়া গেছে।

নেতানিয়াহু বরাবরই ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেছেন। ইসরায়েলপন্থী বিভিন্ন সিদ্ধান্তের কৃতিত্বও তিনি ট্রাম্পকে দিয়ে থাকেন। তবে এই ঘনিষ্ঠতাই তাকে সমালোচনার মুখে ফেলেছে। সমালোচকদের মতে, ট্রাম্পের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছেন তিনি।

গত মার্চে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধের সিদ্ধান্ত হবে যৌথভাবে। কিন্তু পরে যুদ্ধবিরতির ঘোষণা এলে জেরুজালেম প্রশাসন আগেভাগে তা জানত না বলে জানা যায়।

এদিকে নতুন এক মধ্যস্থতা উদ্যোগ নিয়েও আলোচনা চলছে। কাতার, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিসরসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির চেষ্টা করছে। প্রস্তাব অনুযায়ী, দুই দেশ একটি অভিপ্রায়পত্রে সই করে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে এবং পরবর্তী ৩০ দিনের আলোচনার পথ খুলবে।

তবে এই প্রস্তাব নিয়ে নেতানিয়াহু সন্দিহান বলে জানা গেছে। তার মতে, ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা দুর্বল করতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রাখা প্রয়োজন। এমনকি একটি সূত্র জানিয়েছে, ফোনালাপের পর নেতানিয়াহুর প্রতিক্রিয়া ছিল বেশ তীব্র।

যদিও এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় ও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে মধ্যস্থতাকারীরা এখনো প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে কাজ করছে।

সব মিলিয়ে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান, কূটনৈতিক প্রচেষ্টা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ—সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।

সূত্রঃ আল জাজিরা

Releated Posts

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায়…

মে ২১, ২০২৬
বাংলাদেশের পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বদল আসছে জলছাপেও

বাংলাদেশের পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বদল আসছে জলছাপেও

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও ফিরছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) বাক্যটি। একইসঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার নকশায় আনা হচ্ছে বড়…

মে ২১, ২০২৬
আমেরিকার ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে সংসদে আমি একা কথা বলেছি : রুমিন ফারহানা

আমেরিকার ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে সংসদে আমি একা কথা বলেছি : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমেরিকার ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে সংসদে আমি একা কথা বলেছি।…

মে ২১, ২০২৬
জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে স্থান দিয়েছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে স্থান দিয়েছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নতুন সরকার জাতীয় উন্নয়নের একদম কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে স্থান দিয়েছে। তবে এখনও…

মে ২১, ২০২৬
কেন্টাকি প্রাইমারিতে ট্রাম্প বিরোধী রিপাবলিকান প্রার্থী পরাজিত

কেন্টাকি প্রাইমারিতে ট্রাম্প বিরোধী রিপাবলিকান প্রার্থী পরাজিত

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়া রিপাবলিকান দলের এক কংগ্রেসম্যান কেন্টাকির প্রাইমারি নির্বাচনে পরাজিত হয়েছেন|  এতে রিপাবলিকান…

মে ২০, ২০২৬
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০…

মে ২০, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ।…

মে ২০, ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান 

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন। আজ সকাল ১০টায়…

মে ২০, ২০২৬
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান…

মে ২০, ২০২৬