রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নির্বাচনের আগে অমীমাংসা দূর হবে বলে আশা করছি: গয়েশ্বর চন্দ্র রায়

নির্বাচনের আগে অমীমাংসা দূর হবে বলে আশা করছি: গয়েশ্বর চন্দ্র রায়

Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আমাদের বক্তব্যগুলোই জনসম্মুখে প্রকাশ করছি। এখন পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে, তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের মূল যে কথা, সেটা হলো একটিই- আমরা প্রায় ১৬ বছর একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা সেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনটা আগস্টের ছাত্র-জনতার যে আন্দোলনের ফসল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার… তো আমরা সবাই তাদের উপর আস্থা-বিশ্বাস রাখি, তারা যেন একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশে-বিদেশে এবং এমনকি দুইদিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, যথাসময়ে নির্বাচন হবে। এই যথাসময়ে নির্বাচনের আগে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে, আমি আশা করব যে সরকার এগুলো অমীমাংসা করবে। 

রবিবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যেহেতু একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কি না সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে আর অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের স্বার্থে এবং দেশে শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমেই সম্পন্ন হোক।

তিনি বলেন, জনগণ যদি ভোটকেন্দ্রে সঠিকভাবে উপস্থিত হয়, সেখানে কোনো ধরনের নির্বাচন ভণ্ডুল করার সুযোগ থাকে না। কারণ জনগণ এটা রুখে দাঁড়াবে।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬