শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মাদারীপুরের দুই আসনে বিএনপির সঙ্গে বিএনপির লড়াই, শিবচরে স্বতন্ত্র কামাল জামান মোল্লা এগিয়ে

মাদারীপুরের দুই আসনে বিএনপির সঙ্গে বিএনপির লড়াই, শিবচরে স্বতন্ত্র কামাল জামান মোল্লা এগিয়ে

Image

মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) ও মাদারীপুর-২ (সদর–রাজৈর) আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির সঙ্গে বিএনপির। এ দুটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অন্যদিকে মাদারীপুর-৩ (কালকিনি ও সদর উপজেলার একাংশ) আসনে বিএনপি তুলনামূলকভাবে নির্ভার অবস্থানে রয়েছে। এ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের জয়ের সম্ভাবনা বেশি বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা।

মাদারীপুর-১ (শিবচর) আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার প্রতি সমর্থন বেশি লক্ষ করা যাচ্ছে। তিনি জাহাজ প্রতীকে নির্বাচন করছেন। এই আসনে বিএনপি প্রার্থী নাদিরা দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে এসেই নির্বাচনে অংশ নেওয়াটাকে ভালোভাবে নেয়নি শিবচরবাসী।

উল্লেখ্য, শুরুতে বিএনপি থেকে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাতিল করে নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। এতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কামাল জামান মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের তুলনায় কামাল জামান মোল্লাই এলাকায় বেশি গ্রহণযোগ্য ও শক্ত অবস্থানে রয়েছেন। ফলে শিবচর আসনে ভোটের সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা নিয়ে কৌতূহল বাড়ছে।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬