রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে

অর্থকড়চা’র নির্বাচনী জরিপ মাদারীপুর -১ : স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা এগিয়ে

Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত আসন মাদারীপুর-১। প্রাথমিকভাবে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা। তবে পরবর্তীতে নানা রাজনৈতিক সমীকরণ ও অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে তার মনোনয়ন স্থগিত করা হয়। এরপর বিএনপি থেকে প্রার্থী ঘোষণা করা হয় প্রবাসী নাদিরা আক্তারকে।

দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা ও সাজ্জাদ হোসেন সিদ্দিকী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা এই দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

নির্বাচন উপলক্ষে অর্থকড়চার পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমনই চিত্র। মাদারীপুর জেলার বিভিন্ন পেশার এক হাজার ভোটারের মধ্যে চালানো এই জরিপে দেখা যায়, ৫৪ শতাংশ ভোটার মনে করেন স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লাই নির্বাচনে বিজয়ী হবেন।

জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী। তাকে বিজয়ী হিসেবে দেখছেন ১৪ শতাংশ ভোটার। বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারকে বিজয়ী মনে করছেন ১১ শতাংশ ভোটার। ফলে ভোটের দৌড়ে তিনি বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছেন।

এ ছাড়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. সরোয়ার হোসেনের পক্ষে মত দিয়েছেন ১০ শতাংশ ভোটার। খেলাফত মজলিসের প্রার্থী সাইদ ইবনে আহমাদ হানজালাকে সমর্থন জানিয়েছেন ৬ শতাংশ, জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টুকে ২ শতাংশ এবং অন্যান্য প্রার্থীদের পক্ষে মত দিয়েছেন ৩ শতাংশ ভোটার।

মাদারীপুর-১ আসনে ভোটারদের মাঝে প্রায় ৬০ শতাংশ আওয়ামী ঘরানার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে আগামী নির্বাচনে এই ভোটব্যাংক কোন দিকে ঝুঁকে পড়ে, সেটিই আসনটির ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬