মঙ্গলবার । নভেম্বর ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • লাইফস্টাইল
  • কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে মেনে চলুন এই ৪ সহজ অভ্যাস

কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে মেনে চলুন এই ৪ সহজ অভ্যাস

Image

হৃদরোগ কিশোর-তরুণ-যুবক কিংবা বার্ধক্য—যে কোনো বয়সেই হতে পারে। ৫০-এর প্রৌঢ়ের যেমন হৃদযন্ত্রের সমস্যা হতে পারে, ঠিক তেমনই ২৫-এর তরুণেরও হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যায়। পরিসংখ্যান বলছে— কম বয়সিদের মধ্যে হার্টের রোগের ঝুঁকি ক্রমশ বেড়েই চলেছে। ১৬-১৭ বছরের ছেলেমেয়েদেরও হৃদরোগ ধরা পড়ছে। পড়াশোনা, প্রতিযোগিতা, পরীক্ষা, টিকে থাকার লড়াই করতে দৈনন্দিন জীবনে কম পরিশ্রম করতে হয় না। আর বিনোদন মানেই রেস্তোরাঁয় গিয়ে জমিয়ে খাওয়াদাওয়া, নয়তো নেটফ্লিক্সে মুখ গুঁজে বসে থাকা।

এই রুটিনের মধ্যে কোথাও শরীরচর্চার সুযোগ নেই। নেই বেশি করে পানি খাওয়া কিংবা বাড়ির খাবার খাওয়া। অনেক দিনের এই অনিয়মে কিশোর-কিশোরীদের মধ্যেও ক্রমশ বাড়ছে হৃদরোগের ঝুঁকি। 

চলুন জানা যাক, যে নিয়মগুলো মেনে চললে কম বয়সে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব—

ঘরোয়া খাবার

কলেজ কিংবা অফিস ফেরত ডোবা তেলে ভাজা স্প্রিং রোল কিংবা এগরোলে কামড় না বসালে আপনার মনটা খুঁতখুঁত করে। আপনার প্রতিদিনের এ ধরনের খাবার খাওয়ার অভ্যাস ডেকে আনছে হৃদরোগ। তাই সুস্থ থাকতে তেলেভাজা খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকা চাই। তবে আপনি চাইলে মাঝে মধ্যে বাড়িতে এসব খাবার খেতে পারেন। আর তা মাসে এক-দুবার, এর বেশি নয়। আর তাতে বাড়ির খাবারের প্রতি ভালোবাসা তৈরি হবে। 

শরীরচর্চা জরুরি

প্রতিদিন আপনার শরীরচর্চা করা জরুরি। সকাল থেকে রাত ছুটে বেড়ানোর নাম শরীরচর্চা নয়। দিনের একটি নির্দিষ্ট সময়ে শরীরচর্চার জন্য সময় রাখতে হবে। যোগাসন থেকে শুরু করে ব্যায়াম অল্প সময়ের জন্য হলেও নিয়ম করে একবার করা প্রয়োজন। শরীরচর্চার অভ্যাসে দূরে পালায় হৃদরোগ।

মানসিক চাপ

আপনার সম্পর্কে জটিলতা রয়েছে। এটি কম বয়সে সাফল্যের চূড়ায় পৌঁছানোর আকাঙ্ক্ষা কিংবা পরীক্ষায় প্রথম হওয়ার চাপ— সব মিলিয়ে একটি উদ্বেগ কাজ করে। মানসিক চাপ হৃদরোগের অন্যতম নেপথ্যে কারণ। সে কারণে কম বয়সে সুস্থভাবে ছুটে বেড়াতে মানসিকভাবে আনন্দে থাকা ভীষণ জরুরি। 

ধূমপান বন্ধ

আপনি কম বয়স থেকেই যদি অতিরিক্ত ধূমপানের অভ্যাস করেন, তবে হৃদযন্ত্রে নানা গোলমাল দেখা দিতে শুরু করে। এমনিতে হার্টের কোনো সমস্যা থাকলে ধূমপান না করাই ভালো। কারণ এই অভ্যাসের হাত ধরেই শরীরে বাসা বাঁধে নানা রোগবালাই। সে কারণে ঝুঁকি এড়াতে ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।

Releated Posts

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

✒️বাসস বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে…

নভেম্বর ৩, ২০২৬
৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর)…

নভেম্বর ৩, ২০২৬
‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সড়ক অবরোধে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের তৈরি…

নভেম্বর ৩, ২০২৬
উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বাতিল হওয়া ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি ফিফা কাউন্সিলের সদস্যদের দেখার সুযোগ…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

নভেম্বর ৩, ২০২৬
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির…

নভেম্বর ৩, ২০২৬
ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

জেলার ভোমরা সীমান্ত দিয়ে পায়ুপথে অবৈধভাবে ১ কোটি ৫৫লক্ষ টাকা মূল্যের ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের…

নভেম্বর ৩, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আট মাস ধরে চলা সংঘাতের পুনরাবৃত্তি এড়াতে সোমবার…

নভেম্বর ৩, ২০২৬