বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতার প্রতিশ্রুতি অন্তর্ভুক্তির আহ্বান নোয়াব সভাপতির

দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতার প্রতিশ্রুতি অন্তর্ভুক্তির আহ্বান নোয়াব সভাপতির

Image

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে গণমাধ্যম কমিশন গঠন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা উচিত।

‘বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার: সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কে আজাদ এসব কথা বলেন। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো। বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, ‘আপনাদের নির্বাচনী ইশতেহারে এমন একটি ধারা থাকা উচিত—সরকার গণমাধ্যমের প্রতিবেদনগুলো পর্যালোচনা করবে, যেগুলো সত্য তা স্বীকার করে সংশোধন করবে, আর যেগুলো ভুল সেগুলোও জানাবে। এতে সরকারের সুনাম যেমন বাড়বে, গণমাধ্যমও দায়িত্বশীল হবে।’

এ প্রসঙ্গে এ কে আজাদ বলেন, ‘যখন আপনারা ক্ষমতায় বসবেন, তখন কিন্তু আপনাদের প্রথম প্রায়োরিটি (অগ্রাধিকার) হবে দেশের অর্থনীতিকে ঠিক করা। তারপর আইনশৃঙ্খলা ঠিক করা। তারপর এগুলো করতে কিন্তু লেস প্রায়োরিটি (কম অগ্রাধিকার) আসবে যে সংবাদপত্রের স্বাধীনতা। ওই সময় যে ভুলগুলো করবেন, দুর্নীতি হবে, তখন কিন্তু আপনাদের (সংবাদপত্রের স্বাধীনতার) মেজাজ থাকবে না।’

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে এ কে আজাদ বলেন, ‘কামাল ভাইয়ের রিপোর্টটা (গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন) যদি নিয়ে আসেন…আপনারা যদি এটা ক্যারি করেন এবং আপনি আপনার রাজনৈতিক দলকে যদি বাধ্য করেন যে এগুলো আমাদের থাকা উচিত; অতীতের রাজনৈতিক দলগুলো যে ভুল করেছে, সেই ভুল আমাদের পুনরাবৃত্তি না করি, তাহলেই কিন্তু সংবাদপত্র স্বাধীনতা পাবে।

এ কে আজাদ বলেন, দেশের ভালো শিক্ষার্থী এখন আর সাংবাদিকতায় আসতে চায় না। চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়লেও সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা খুবই দুর্বল। একজন সাংবাদিক যদি অসুস্থ হন, ভালো হাসপাতালে ভর্তি হতে পারেন না। চিকিৎসার খরচ দিতে পারেন না। (সাংবাদিকের) পরিবারে কেউ অসুস্থ হলে বিল পরিশোধ করতেও হিমশিম খেতে হয়।

সংবাদপত্রশিল্পের সংকট তুলে ধরে নোয়াবের সভাপতি বলেন, একটি পত্রিকা ছাপাতে খরচ হয় ২৫ থেকে ২৮ টাকা, অথচ বিক্রি করতে হয় ১০ থেকে ১২ টাকায়। বিক্রয়মূল্যের প্রায় ৩৫ শতাংশ কমিশন দিতে হয় হকারদের। ফলে বিজ্ঞাপনের আয় ছাড়া সংবাদপত্র টিকে থাকা কঠিন হয়ে পড়ে। সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে বা বিল না দিলে অনেক পত্রিকা বন্ধ হওয়ার উপক্রম হয় বলে উল্লেখ করেন তিনি।

এ কে আজাদ জানান, করোনার সময় সরকার যখন বিভিন্ন খাতে সহায়তা দিয়েছে, তখন পত্রিকাশিল্পকে বাদ দেওয়া হয়। অথচ গণমাধ্যমও অর্থনীতির একটি বড় অংশ। তাঁর দাবি, সরকারি বকেয়া বিজ্ঞাপনের বিলই এখন ১০০ কোটির বেশি।

এ কে আজাদ সাংবাদিকদের পেশাগত ঝুঁকির কথাও তুলে ধরেন। তিনি বলেন, একজন সাংবাদিক যদি অনুসন্ধানী প্রতিবেদন করতে চান, তাহলে তাঁর নিরাপত্তা থাকে না। তাঁকে বাড়িতে ঘুমাতে দেওয়া হয় না, পরিবারে ভয়ভীতি দেখানো হয়।

ফরিদপুরের সাংবাদিক গৌতম দাস এবং সিরাজগঞ্জের এক ফটোসাংবাদিক হত্যার উদাহরণ টেনে এ কে আজাদ বলেন, এখনো জেলা পর্যায়ের সাংবাদিকদের জীবন ঝুঁকিতে। অনেক সময় তাঁদের হাত-পা ভেঙে দেওয়া হয়, জেল-হুলিয়ায় ফাঁসানো হয়।

শেষে এ কে আজাদ বলেন, ‘আমাদের সংবাদপত্রের স্বাধীনতা টিকিয়ে রাখলে শুধু সাংবাদিকেরাই নন, ভবিষ্যতের সরকারও এর সুফল পাবে। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে গণমাধ্যমকে সহযোগিতা করে, তবেই গণতন্ত্র শক্তিশালী হবে।

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬