শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • নতুন তারিখে আসছে রানি মুখার্জির ‘মারদানি ৩’

নতুন তারিখে আসছে রানি মুখার্জির ‘মারদানি ৩’

Image

ইয়াশ রাজ ফিল্মস তাদের আসন্ন ছবি ‘মারদানি ৩’-এর মুক্তির তারিখ পরিবর্তন করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) নির্মাতারা জানিয়েছেন, ছবিটি এখন মুক্তি পাবে ৩০ জানুয়ারি ২০২৬। আগে ছবিটির মুক্তির তারিখ নির্ধারিত ছিল ২৭ ফেব্রুয়ারি ২০২৬।

নির্মাতাদের মতে, ‘মারদানি ৩’ একটি রুদ্ধশ্বাস থ্রিলার, যেখানে ভালো ও মন্দের মধ্যে তীব্র সংঘর্ষ দেখা যাবে।

ছবিতে পুলিশ অফিসার শিবানী শিবাজী রায় দেশের নিখোঁজ বহু মেয়েকে উদ্ধারের জন্য সময়ের সঙ্গে লড়াই করবেন। এই গল্পে রয়েছে অ্যাকশন, আবেগ এবং ন্যায়ের জন্য নিরলস সংগ্রাম।

‘মারদানি’ হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় নারী-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি। এটি ভারতের একমাত্র বড় পুলিশ ফ্র্যাঞ্চাইজি, যেখানে প্রধান চরিত্রে একজন নারী পুলিশ অফিসারকে দেখা যায়।

প্রায় এক দশক ধরে দর্শকদের ভালোবাসা পেয়ে আসছে এই সিরিজ। তৃতীয় কিস্তিতেও শিবানী শিবাজী রায়ের চরিত্রে ফিরছেন রানি মুখার্জি।

২০১৪ সালে মুক্তি পায় প্রথম ‘মারদানি’, যার মাধ্যমে বিয়ের পর বড় পর্দায় ফিরে আসেন রানি মুখার্জি। পরে মুক্তি পায় ‘মারদানি ২’, যা দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

রানি মুখার্জি আগেই জানিয়েছেন, ‘মারদানি ৩’ আগের ছবিগুলোর তুলনায় আরো অন্ধকার, ভয়ংকর ও নৃশংস হবে। এই মন্তব্যের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে।

ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। প্রথম ‘মারদানি’ ছবিতে মানব পাচারের বাস্তবতা তুলে ধরা হয়েছিল, আর দ্বিতীয় ছবিতে দেখানো হয়েছিল এক সিরিয়াল অপরাধীর মানসিক বিকৃতি। ‘মারদানি ৩’ সমাজের আরো এক ভয়াবহ দিক তুলে ধরবে বলে জানিয়েছেন নির্মাতারা।

নতুন তারিখে আসছে রানি মুখার্জির ‘মারদানি ৩’

সংগৃহীত ছবি

সূত্র: এনডিটিভি

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬