রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • ভারতীয় অভিনেতা অখিল বিশ্বনাথের মরদেহ উদ্ধার

ভারতীয় অভিনেতা অখিল বিশ্বনাথের মরদেহ উদ্ধার

Image

ভারতীয় মালয়ালম চলচ্চিত্র অভিনেতা অখিল বিশ্বনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার বাড়ি থেকে তার ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অখিলের মা গীতা যখন কাজের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন ঘরের ভেতর সন্তানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মাত্র তিন মাস আগেই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অখিলের বাবা চুঙ্কাল চেঞ্চেরিভল্লাপ্পিল। বর্তমানে তার চিকিৎসা চলছে।

অভিনেতা অখিলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা সানাল কুমার শশীধরন ও অভিনেতা জোজু জর্জসহ ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী।

অভিনয়ের পাশাপাশি মোবাইল ফোন মেরামতের কাজ করতেন তিনি। কিছুদিন ধরে কাজ বন্ধ করে দিয়েছিলেন। এদিকে অখিলের মৃত্যুতে অভিনেতা মনোজ কুমার এক শোকবার্তায় লিখেছেন, ‘তুমি কী করেছ অখিল?’ পরিচালক সানাল কুমার লিখেছেন, ‘অখিলের আত্মহত্যার খবরটি হৃদয়বিদারক।

তিনি অত্যন্ত কষ্টে ভরা জীবন থেকে সিনেমায় এসেছিলেন। মালয়ালম সিনেমায় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ‘চোলা’র মতো একটি সিনেমাই যথেষ্ট ছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সে আত্মহত্যা করেছে। আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি না এই অকাল মৃত্যুর কারণ কী।’

শিশুশিল্পী হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ‘চোলা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি বেশ জনপ্রিয় এবং ব্যবসা সফল হয়েছিল। অসাধারণ গল্প আর অভিনয়ের জন্য সিনেমাটি ২০১৯ সালে রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়া ‘অপারেশন জাভা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬