বুধবার । নভেম্বর ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • লাইফস্টাইল
  • রাউজানের আকাশে শান্তির বার্তায় উড়লো দেড় লক্ষাধিক রঙিন ফানুস

রাউজানের আকাশে শান্তির বার্তায় উড়লো দেড় লক্ষাধিক রঙিন ফানুস

Image

চট্টগ্রামের রাউজানে শান্তির বার্তা ও ধর্মীয় উৎসব উদ্যাপনে উড়ানো হলো দেড় লক্ষাধিক রঙবেরঙের ফানুস। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই বর্ণিল আয়োজন।

প্রতি বছরের মতো এবারও রাউজানের ১৬৫টি বৌদ্ধ বিহারে ধর্মীয় রীতি অনুসারে প্রবারণা পূর্ণিমা পালিত হয়। বিহারগুলোর আওতাধীন এলাকা থেকে প্রায় দেড় লক্ষাধিক ফানুস (আকাশ প্রদীপ) আকাশে উড়ানো হয়, যা রাউজানের রাতের আকাশকে করে তোলে আলোকোজ্জ্বল ও রঙিন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চুলামনি চৈত্যকে পূজা করার উদ্দেশ্যে ফানুস উত্তোলন করা হয়। পূর্ণার্থীরা ধর্মীয় মন্ত্র পাঠ করে, খালি পায়ে বিহার প্রাঙ্গণ, বাড়ির উঠান ও দালানের ছাদ থেকে ফানুস উড়িয়ে দেন। ফানুস উড়ানোর মুহূর্তে চারপাশ মুখরিত হয়ে ওঠে “সাধু! সাধু!” ধ্বনিতে।

সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক-যুবতীরা বিহারে এসে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধমূর্তিতে শ্রদ্ধা জানান। দিনব্যাপী চলে ধর্মীয় প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় দেশনা।

মহামুনি গ্রামের নিকসন তালুকদার জানান, গ্রামের যুবকদের সংগঠন “অষ্টাঙ্গিক” এর উদ্যোগে ঐতিহাসিক মহামুনি বিহার প্রাঙ্গণ থেকে ৫০০ ফানুস ও পুরো গ্রামে প্রায় ২ হাজার ফানুস উড়ানো হয়। তিনি বলেন, সন্ধ্যার পর মনে হচ্ছিল আকাশের তারা যেন মাটিতে নেমে এসেছে।”

এছাড়াও, মহামুনি তরুণ সংঘ এর আয়োজনে ‘প্রভাকর–মঞ্জুরিকা’ উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ২০০-এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

হোয়ারাপাড়ার ঐতিহাসিক রামদাশ বিহার ও ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ ভিক্ষু বলেন, আমাদের ৮টি বিহারসহ পুরো গ্রাম থেকে প্রায় ৩ হাজার ফানুস উড়ানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে আমরা প্রবারণা পূর্ণিমা উদযাপন করেছি।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথেরো বলেন, গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পূর্বে তার মাথার চুল আকাশে নিক্ষেপ করে বলেছিলেন, আমি যদি সত্যিই বুদ্ধত্ব লাভ করি তবে চুলগুলো মাটিতে পড়বে না। পরে দেখা যায়, চুলগুলো আকাশে ভেসে অদৃশ্য হয়ে যায় এবং দেবতারা তা নিয়ে চৈত্য নির্মাণ করে পূজা করেন। এখান থেকেই ফানুস উত্তোলনের প্রাচীন ধর্মীয় অনুপ্রেরণা এসেছে।

তিনি আরও বলেন, আজও আমরা সেই বিশ্বাস ও শান্তির প্রতীক হিসেবে ফানুস উত্তোলন করি। জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় এই প্রবারণা পূর্ণিমায় বিশ্বজুড়ে বৌদ্ধরা ফানুস উড়ায়।

Releated Posts

আগামী ১-২ বছরের মধ্যে বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনে আগ্রহী টয়োটা

আগামী ১-২ বছরের মধ্যে বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনে আগ্রহী টয়োটা

আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জাপানের বিশ্বখ্যাত…

নভেম্বর ৩, ২০২৬
ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

জেলার ভোমরা সীমান্ত দিয়ে পায়ুপথে অবৈধভাবে ১ কোটি ৫৫লক্ষ টাকা মূল্যের ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের…

নভেম্বর ৩, ২০২৬
জামালপুরে ট্রেনের ধাক্কায় ১ নারী নিহত 

জামালপুরে ট্রেনের ধাক্কায় ১ নারী নিহত 

জেলার সদর উপজেলার নারুন্দি রেলওয়ে স্টেশনের কাছে গতকাল রোববার বিকেলে একটি আন্ত:নগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ১ নারী…

নভেম্বর ২, ২০২৬
ডিজিটাল ব্যবস্থাপনায় ৮ কোটিরও বেশি খতিয়ান, সহজ হচ্ছে ভূমিসেবা

ডিজিটাল ব্যবস্থাপনায় ৮ কোটিরও বেশি খতিয়ান, সহজ হচ্ছে ভূমিসেবা

✒️মোশতাক আহমদ দেশের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের ফলে জমির রেকর্ড সংগ্রহ, খতিয়ান যাচাই এবং ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের…

নভেম্বর ১, ২০২৬
সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

দেশে ২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে…

অক্টোবর ২১, ২০২৬
নাটোরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে প্রাণহানি ৯, আহত ৩০

নাটোরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে প্রাণহানি ৯, আহত ৩০

জেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ৯ জন নিহত  এবং আরও ৩০ জন…

অক্টোবর ২০, ২০২৬
নগদ-এ দুর্গাপূজার কেনাকাটায় শ্রীলংকা বেড়ানোর সুযোগ

নগদ-এ দুর্গাপূজার কেনাকাটায় শ্রীলংকা বেড়ানোর সুযোগ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সারা দেশের গ্রাহকদের আনন্দের মাত্রাকে দ্বিগুণ করতে বিশেষ ক্যাম্পেইন…

অক্টোবর ১৭, ২০২৬
বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য

বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য

আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর…

অক্টোবর ৮, ২০২৬
রাজশাহীতে ১২শ’ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন

রাজশাহীতে ১২শ’ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন

 রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২শ’ শয্যার হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার…

অক্টোবর ৮, ২০২৬